বিনোদন

দ্বিতীয় সন্তানের মা-বাবা হচ্ছেন আনুশকা-বিরাট

আনুশকা ও বিরাটের ছবি, তারা হাসিমুখে একসঙ্গে বসে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আনুশকা ও বিরাট একসঙ্গে বসে হাসিমুখে ছবি তুলেছেন, তারা আনন্দিত ও সুখী।. Channel i News – চ্যানেল আই নিউজ

আনুশকা শর্মা ও বিরাট কোহলি দ্বিতীয় সন্তানের মা-বাবা হচ্ছেন। খবরটি নিশ্চিত করেছেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্স।

বেশ কিছুদিন ধরেই আনুশকার বেবি বাম্প নিয়ে চলছে জল্পনা। তবে এই গুঞ্জনে এখন পর্যন্ত মুখ খোলেননি আনুশকা-বিরাট। অবশেষে খবরটি নিশ্চিত করলেন ভিলিয়ার্স।

এক ইউটিউব চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে আনুশকা-বিরাটের দ্বিতীয় সন্তানের মা-বাবা হতে চলার খবরটি নিশ্চিত করেন এবি ডি ভিলিয়ার্স। তিনি বলেন, বিরাটের দ্বিতীয় সন্তান আসছে। তিনি পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন। এটি তার কাছে খুবই গুরুত্বপূর্ণ। আমার মনে হয়, অধিকাংশ মানুষের প্রথম অগ্রাধিকার তার পরিবার।

দীর্ঘদিন প্রেমের সম্পর্কে থাকার পর ২০১৭ সালে গাঁটছড়া বাঁধেন আনুশকা-বিরাট। সংসার জীবনের পাঁচ বছরের মাথায় প্রথম সন্তানের বাবা-মা হন এই তারকা দম্পতি।

বিষয়:আনুশকা শর্মা বিরাট কোহলি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…