চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হারমানপ্রীতদের জয়ে বলিউড তারকাদের উচ্ছ্বাস

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:১৫ অপরাহ্ণ ০৩, নভেম্বর ২০২৫
বিনোদন
A A

শাহরুখ খান অভিনীত ‘চক দে ইন্ডিয়া’ ছবির পর্দার সেই কাহিনীই যেন এবার বাস্তব হয়ে উঠল! রবিবার (২ নভেম্বর) ভারতীয় নারী ক্রিকেট টিম প্রথমবারের মত বিশ্বকাপ জয় করলো। আর তাতেই আনন্দ উল্লাসে ফেটে পড়ল মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়াম।

এক মুহূর্তেই যেন কয়েক কোটি মেয়েকে জিতিয়ে দিলেন হারমানপ্রীতেরা। তাদের জয় দেখে উচ্ছ্বসিত অমিতাভ বচ্চন, সুনীল শেঠি, প্রিয়াঙ্কা চোপড়াসহ আনুশকা শর্মারা।

ভারতীয় মেয়েদের বিশ্বজয় দেখে অমিতাভ লেখেন, ‘‘বিশ্বজয়ী তোমরা! কী যে গর্ব অনুভব করালে তোমরা আমাদের, বলে বোঝানো যাবে না। অভিনন্দন।’’

আনুশকা শর্মা লেখেন, ‘‘কী দুর্দান্ত জয়!’’ প্রিয়াঙ্কা তার স্বভাবসিদ্ধ বুদ্ধিদীপ্ত ভঙ্গিমায় লেখেন, ‘‘আমি সারাজীবন নীল জার্সিতে নায়কদের দেখেছি। আজ আমি যেন তাদেরই মেয়েদের রূপে দেখলাম।’’

অজয় দেবগন জানান, এই রাত তিনি ভুলতে পারবেন না। এই দল দেখিয়ে দিয়েছে আত্মবিশ্বাস ও ভরসা থাকলেই সব সম্ভব। অভিনেতা সুনীল শেঠি এই জয়ের মধ্যে দেখেছেন ভারতের আরও ছোট মেয়েদের স্বপ্ন দেখার সাহস।

সুনীল লেখেন, ‘‘নীল জার্সির মেয়েরা জয়ের পিছনে ছোটেননি, বরং অর্জন করেছেন। আজ প্রতিটা ছোট্ট মেয়ে বলছে আমরা বিশ্বজয়ী।’’

Reneta

সোমবার (৩ নভেম্বর) সকালে নিজের ইনস্টাগ্রামে কয়েকটি ছবি দেন জেমাইমা। একটি ছবিতে দেখা যাচ্ছে, তিনি ও মান্ধানা ট্রফি নিয়ে হোটেলের ঘরে শুয়ে রয়েছেন। ক্যাপশনে জেমাইমা লেখেন, “গোটা বিশ্বকে শুভ সকাল।”

আরও একটি ছবি দেন জেমাইমা। সেখানে তারা দু’জন ছাড়াও রয়েছেন অরুন্ধতী রেড্ডি ও রাধা যাদব। সেই ছবির ক্যাপশনে জেমাইমা লেখেন, “এখনও কি স্বপ্ন দেখছি?” বোঝা যাচ্ছে, বিশ্বজয়ের ঘোর কাটতে আরও কিছুটা সময় লাগবে ভারতীয় ক্রিকেটারদের।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অমিতাভ বচ্চনআনুশকা শর্মাপ্রিয়াঙ্কা চোপড়াবিশ্বকাপ জয়ভারতীয় মহিলা ক্রিকেট টিমলিড বিনোদনসুনীল শেঠিহারমানপ্রীত
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ওয়াশিং মেশিনে শিশুদের আটকে নির্যাতনের অভিযোগ

জুলাই ২, ২০২৬

যন্ত্রণাদায়ক, তবে এই ফলাফল মেনে নিতে হবে: সেনেগাল কোচ

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

দোহা বৈঠকের পর বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম

জুলাই ২, ২০২৬

৩২ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে আইনি বাধা নেই

জুলাই ২, ২০২৬

সত্যিই মনে করি না ওটা পেনাল্টি ছিল: গ্যারি নেভিল

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT