এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে বলে জানা গেছে।
সোমবার ১৩ মে হরিপুর উপজেলার আমগাঁও ইউনিয়নের লুকানী গ্রাম থেকে তাপস চন্দ্র (১৫) নামের ওই শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
পরিবারের সদস্যরা জানান, রোববার এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর তাপস ইন্টারনেটে তার অকৃতকার্য হওয়ার খবর জেনে হতাশ হয়ে পড়ে। পরে পরিবারের সঙ্গে রাতের খাবার খেয়ে নিজের কক্ষে চলে যায় সে। সকালে অনেক ডাকাডাকির পরও সে সজাগ না হওয়ায় ঘরের দরজা ভেঙ্গে পরিবারের লোকজন তাপসের ঝুলন্ত মরদেহ দেখতে পান।
তাপসের বাবা অমীন্দ্র চন্দ্র বলেন, ঘরের আঁড়ার সঙ্গে তার মায়ের ওড়না গলায় পেঁচিয়ে আত্মহত্যা করে তাপস। সে স্থানীয় যাদুরাণী উচ্চ বিদ্যালয়ের মানবিক বিভাগের শিক্ষার্থী ছিল বলে জানান অমীন্দ্র।







