চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইস্ক্রিনে আসছে সাদ-তুষির আলোচিত সেই ‘অ্যানি’ 

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৪১ অপরাহ্ণ ২৯, জুলাই ২০২৬
বিনোদন
A A

দীর্ঘ প্রতীক্ষার পর ওটিটি প্ল্যাটফর্মে আসছে বিশ্বের মর্যাদাপূর্ণ সিরিজ উৎসব ‘সেরিয়েনক্যাম্প ফেস্টিভ্যাল’-এর “Women in Series” বিভাগে নির্বাচিত বাংলাদেশের প্রথম সিরিজ আলোচিত ‘অ্যানি’।

শিগগির ওটিটি প্ল্যাটফর্ম ‘আইস্ক্রিন’-এ মুক্তি পাচ্ছে নাজিফা তুষি অভিনীত, নির্মাতা আবদুল্লাহ মোহাম্মাদ সাদের এই মিনিসিরিজ। 

বুধবার (২৯ জুলাই) চ্যানেল আইয়ের কার্যালয়ে ‘অ্যানি’র নির্মাতা ও প্রযোজকদের উপস্থিতিতে এ চুক্তি সম্পন্ন হয়। এসময় উপস্থিত ছিলেন ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, ‘অ্যানি’র নির্মাতা আবদুল্লাহ মোহাম্মাদ সাদ, প্রযোজক এহসানুল হক বাবু, সহ-প্রযোজক শিহাব নূরুন নবী, তানভীর হোসেন ও অন্যানরা। 

প্রযোজক এহসানুল হক বাবু বলেন, ‘সেরিয়েনক্যাম্প ফেস্টিভ্যাল পেরিয়ে এবার আইস্ক্রিনের মাধ্যমে দেশের দর্শকদের কাছেও সিরিজটি পৌঁছে দিতে পারছি, যা আমাদের জন্য অত্যন্ত আনন্দের। আমরা বিশ্বাস করি, দর্শক ‘অ্যানি’র গল্প, নির্মাণশৈলী ও অভিনয়ে ভিন্ন এক অভিজ্ঞতা উপভোগ করবেন।’

সিরিজে নাম ভূমিকায় থাকা নাজিফা তুষির পাশাপাশি আরো অভিনয় করেছেন ইয়াশ রোহান, সাইমন সাদিক, সারিকা সাবরিন, ফারহানা মিঠু, নাজাহ সহ অনেকে। 

এর আগে ৯ জুন জার্মানির কোলন শহরে ‘সেরিয়েনক্যাম্প ফেস্টিভ্যাল’এ অনুষ্ঠিত হয়েছিলো ‘অ্যানি’র বিশ্ব প্রিমিয়ার। ‘সেরিয়েনক্যাম্প’ মূলত শুধুমাত্র সিরিজের জন্য নিবেদিত একটি এক্সক্লুসিভ ফেস্টিভ্যাল। আর ‘অ্যানি’র মাধ্যমে প্রথমবারের মতো বৈশ্বিক অঙ্গনের এমন একটি সিরিজ-কেন্দ্রিক উৎসবে প্রদর্শিত হয়েছে বাংলাদেশের কোনো সিরিজ।

Reneta

‘মেট্রোভিডিও’, ‘ক্যাটালগ’, ‘জিরেল’ এবং ‘অডেশাস অরিজিনালস’ এর ব্যানারে সিরিজটি প্রযোজনা করেছেন প্রযোজক এহসানুল হক বাবু, আলি আফজাল উজ্জ্বল, সহ-প্রযোজক শিহাব নূরুন নবী, তুহিন তামিজুল, তানভীর হোসেন, জোহান চ্যাপেলান, সাইফুল ইসলাম, রায়হান সিকদার ও নির্বাহী প্রযোজক অপূর্বা বকশি।

এর আগে ২০১৬ সালে নিজের প্রথম সিনেমা ‘লাইভ ফ্রম ঢাকা’ দিয়ে আলোচনায় আসেন সাদ। এরপর ২০২১ সালে দ্বিতীয় ছবি ‘রেহানা মরিয়ম নূর’ দিয়ে দেশজুড়ে আলোচনা সৃষ্টি করে জায়গা করে নিয়েছিলেন ফ্রান্সের সম্মানজনক কান চলচ্চিত্র উৎসবের গুরুত্বপূর্ণ বিভাগ ‘আঁ সার্তে রিগার’-এ। এটি ছিল কান চলচ্চিত্র উৎসবে অফিশিয়াল সিলেকশনে বাংলাদেশের প্রথম কোনো চলচ্চিত্র। এছাড়াও বিশ্বজুড়ে ১৫টির অধিক আন্তর্জাতিক উৎসবে জায়গা করে নিয়েছিল সাদের এই নির্মাণ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যানিআবদুল্লাহ মোহাম্মদ সাদতুষিলিড বিনোদনসিরিজ
শেয়ারTweetPin1

সর্বশেষ

ইতালির বিশ্বকাপজয়ী কিংবদন্তি ফ্রাঙ্কো বারেসি মারা গেছেন

জুলাই ৩১, ২০২৬

ঢাকার মঞ্চ মাতালেন কলকাতার সুমনা

জুলাই ৩১, ২০২৬

পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে নিহত অন্তত ৩৪

জুলাই ৩১, ২০২৬

৯৬ দেশের বিরোধিতার পর যা বলল ফিফা

জুলাই ৩১, ২০২৬

রাজধানীর বাজারে সবজির দামে আগুন

জুলাই ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT