ফুটবল

‘মেসির মত কেউ খেলে না’

মেসির মতো খেলোয়াড়ের মতো কেউ খেলে না, ফুটবল মাঠে প্রতিদ্বন্দ্বিতা।. Channel i News - চ্যানেল আই নিউজ

অধিনায়ক লিওনেল মেসি ও তার প্রতিদ্বন্দ্বী ফুটবল খেলোয়াড়ের ছবি, যা ফুটবল প্রতিযোগিতা ও খেলোয়াড়ের প্রতিভা তুলে ধরে।. Channel i News – চ্যানেল আই নিউজ

আমাদ দিয়ালো, আইভরিকোস্টের ২১ বর্ষী রাইট উইঙ্গার ম্যানচেস্টার ইউনাইটেডে খেলেন দুর্দান্ত। তার খেলা দেখে প্রশংসা করে অনেকেই তাকে ‘আইভরিয়ান মেসি’ বলে অভিহিত করা শুরু করেছেন। তবে তরুণ এ উইঙ্গার মেসির সাথে তুলনায় কিছুটা বিব্রত, বলেছেন মেসির মত কেউ খেলে না।

মেসির সাথে তুলনায় আমাদ নিজেকে ভাগ্যবান মনে করেছেন। বলেছেন, ‘আমি শুনেছি তারা বলছে, অনুশীলনে আমি মেসির মত, কিন্তু কেউই আসলে মেসির মত খেলে না। কেউ মেসির মত না। এর জন্য আমি গর্ববোধ করি।’

‘আমি এখানে যেমন, অনুশীলনেও ঠিক তেমন। ড্রিবলিং এবং স্কোর করার চেষ্টা করি। সুতরাং যারা বলছে আমার খেলা অনেকটা মেসির মত, কিন্তু আমি বলছি মেসির মত কেউ খেলতে পারবে না।’

আমাদ এর আলোচনা এসেছে মেসির বিশ্বকাপজয়ী সতীর্থ পাপু গোমেজের থেকে। আটলান্টার সাবেক এ খেলোয়াড় বলেছিলেন, ‘বিশ্বাস করেন, সে ভবিষ্যতের তারকা। অনুশীলনের সময়, তাকে মনে হয় লিওনেল মেসি, কেউ তাকে থামাতে পারে না।’

বিষয়:আটলান্টা আমাদ আর্জেন্টিনা গোমেজ মেসি ম্যানচেস্টার ইউনাইটেড

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…