চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিহত এমপি আনোয়ারুল আজিমের বিরুদ্ধে স্বর্ণ পাচারের অভিযোগ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:০৯ অপরাহ্ণ ০৮, জুন ২০২৪
- সেমি লিড, অপরাধ, বাংলাদেশ
A A

ভারতের পশ্চিমবঙ্গে খুন হওয়া ঝিনাইদহ-৪ আসনের সাবেক সাংসদ আনোয়ারুল আজিম আনার স্বর্ণ পাচারের সাথে যুক্ত ছিলেন বলে জানিয়েছেন, পুলিশের তদন্তকারী দল।

স্বর্ণ পাচারের জন্য অনেকেই তাকে ‘সোনার আনার’ বলেও ডাকেন। শুধু তাই নয়, অর্থ পাচার চক্রেরও মূলহোতা ছিলেন আনার দাবি, তদন্তকারী পুলিশ দলের। আনন্দবাজার পত্রিকা এ তথ্য জানিয়েছে।

ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সূত্র জানিয়েছে, চিকিৎসার কারণ দেখিয়ে গত কয়েক বছর ধরে কয়েক জন বাংলাদেশি বিপুল টাকা ভারতে এনে তা বিনিয়োগ করেছেন স্বর্ণ পাচারের মতো বেআইনি কাজে। সেই টাকার কিছু অংশ অপরাধ জগতেও বিনিয়োগ করেছেন তারা।

সূত্র আরও জানায়, চিকিৎসা ক্ষেত্রকে কাজে লাগিয়ে বাংলাদেশ থেকে ভারতে টাকা পাচারের পিছনে মূলহতা ছিল আনার।

সম্প্রতি ভারতের কলকাতার নিউ টাউনের একটি ফ্ল্যাটে খুন করা হয়েছে বাংলাদেশের সাবেক সাংসদ আনারকে। তবে এখন পর্যন্ত তার মরদেহ পাওয়া যায়নি না খুনের কোনো অস্ত্রও পাওয়া যায়নি।

পুলিশের তদন্তকারী দল জানিয়েছে, জিহাদ হাওলাদার খুনের কথা স্বীকার করেছেন। খুনের অভিযোগ উঠেছে আজিমের বাল্যবন্ধু আখতারুজ্জামান ওরফে শাহিনের বিরুদ্ধে। শাহিনও স্বর্ণ পাচারে যুক্ত ছিল এবং সে আজিমের কাছ থেকে ১৫ কোটি টাকা পেত। সেই টাকা আনার দিতে না পারায় তাকে খুন করেছে শাহিন বলে ধারণা করছে পুলিশ।

Reneta

ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র আরও জানায়, বাংলাদেশ থেকে যাওয়া রোগীরা কলকাতা ছাড়াও হায়দরাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই, দিল্লি ও মুম্বইয়ের বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য যান। বেসরকারি এই হাসপাতালগুলোতে ভারতীয়দের চিকিৎসার পুরো খরচ নগদে দেয়ার সুযোগ না থাকলেও, বাংলাদেশিদের সেই সুযোগ দেয়া হয়। কারণ, সে দেশের অনলাইন পেমেন্ট ব্যবস্থা ভারতে অচল। তাই সেই সুযোগকে কাজে লাগিয়ে পাচারকারীরা গত কয়েক বছর ধরে চিকিৎসার নামে কোটি কোটি টাকা বাংলাদেশ থেকে এ দেশে এনেছে।

আনোয়ারুল আজিম আনার চলতি বছরের শুরুতে কলকাতায় এসে শহরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য যান। তিনি নিখোঁজ হয়ে যাওয়ার পরে তার মালপত্রের মধ্যে থেকে সেই প্রেসক্রিপশন পেয়েছেন পুলিশের তদন্তকারী দল। সেই বিষয়ে সংশ্লিষ্ট হাসপাতালেও তদন্তকারীরা খোঁজ-খবর করেছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিযোগ উঠেছেআনোয়ারুল আজিম আনারখুনঝিনাইদহ-৪ আসনসাবেক সাংসদস্বর্ণ পাচার
শেয়ারTweetPin

সর্বশেষ

৪ বছর পূর্তির আগেই পদ্মা সেতুতে টোল আদায় ৩,৪২৯ কোটি টাকা

জুলাই ১, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের পরীক্ষার ফি মওকুফ

জুলাই ১, ২০২৬
ছবি: সংগৃহীত

ভারতের নতুন সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নিলেন জেনারেল ধীরাজ শেঠ

জুলাই ১, ২০২৬
ছবি: সংগৃহীত

পুলিশের নতুন ইউনিফর্ম আজ থেকে আনুষ্ঠানিকভাবে কার্যকর

জুলাই ১, ২০২৬
ছবি: সংগৃহীত

বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের দায়িত্ব পাচ্ছে জাপান

জুলাই ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT