অপরাধ

সম্পত্তির বিরোধে ছোট ভাইয়ের মারধরে প্রাণ গেল দৃষ্টিপ্রতিবন্ধী বড় ভাইয়ের!

সম্পত্তির বিরোধে ছোট ভাইয়ের মারধরে প্রাণ গেল দৃষ্টিপ্রতিবন্ধী বড় ভাইয়ের!

স্বজনদের আহাজারি

চাঁদপুরে সম্পত্তির বিরোধকে কেন্দ্র করে ছোট ভাইয়ের মারধরে শাহজাহান পাটওয়ারী (৬০) নামের এক দৃষ্টিপ্রতিবন্ধী বড় ভাই খুন হয়েছেন।

সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার বাগাদী ইউনিয়নের গাছতলা পাটওয়ারী বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে দুই ভাই শাহজাহান ও শাহ আলমের মধ্যে সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছিল। এর জেরে সোমবার বিকেলে ছোট ভাই শাহ আলম ও তার স্ত্রী মিলে শাহজাহান পাটওয়ারীকে বেদম মারধর করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে চাঁদপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

বিষয়:খুন বাগাদী ইউনিয়ন সম্পত্তির বিরোধ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…