চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাগেরহাটে এনসিপি কার্যালয়ের সাইনবোর্ড ছিঁড়ে ফেলার অভিযোগ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:১২ অপরাহ্ণ ১৬, ডিসেম্বর ২০২৫
জনপদ, বাগেরহাট, রাজনীতি
A A
বাগেরহাটে এনসিপি কার্যালয়ের সাইনবোর্ড ছিঁড়ে ফেলার অভিযোগ. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বাগেরহাট জেলা কার্যালয়ের প্রধান ফটকের সাইনবোর্ড ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে। সোমবার (১৫ ডিসেম্বর) রাতে পৌরসভার ভেতরে রাজনৈতিক ব্যানার খোলার কথা বলে পৌরসভা কর্তৃপক্ষের একদল পরিচ্ছন্ন কর্মী এনসিপির জেলা কার্যালয়ের সাইনবোর্ড ছিঁড়ে রেখে চলে যায় বলে অভিযোগ করেছে স্থানীয়রা ও এনসিপি নেতারা।

ঘটনাটি ঘটে বাগেরহাট শহরের খানজাহান আলী রোডের মিঠাপুকুর পাড় এলাকায় অবস্থিত এনসিপির জেলা কার্যালয়ে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে জেলা কার্যালয়ে এসে নেতাকর্মীরা প্রধান ফটকের সাইনবোর্ড ছেঁড়া অবস্থায় দেখতে পান।

স্থানীয় দোকানের কর্মচারী মো. সাইদুল বলেন, আমরা বারবার নিষেধ করেছি, অনুরোধ জানিয়েছি যেন সাইনবোর্ডটি না ছেঁড়া হয়। কিন্তু এসব কথার কোনো তোয়াক্কা না করে পৌরসভার পরিচ্ছন্ন কর্মীরা জোরপূর্বক সাইনবোর্ডটি ছিঁড়ে ফেলে। পরবর্তীতে অন্য পরিচ্ছন্ন কর্মীরা মানা করলে ওই অবস্থায় রেখে চলে যান।

বাগেরহাট জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী সৈয়দ মোর্শেদ আনোয়ার বলেন, আমরা ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে শ্রদ্ধা নিবেদন শেষে কার্যালয়ে এসে দেখি আমাদের মেইন ফটকের সাইনবোর্ড ছিঁড়ে ফেলা হয়েছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই এবং দোষীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

বাগেরহাট পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার শাখার উপপরিচালক ডা. মো. ফকরুল হাসান বলেন, এ ধরনের কোনো সাইনবোর্ড ছিঁড়ে ফেলার বিষয়ে আমাদের পক্ষ থেকে কোনো নির্দেশনা দেওয়া হয়নি। বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি।

ট্যাগ: এনসিপিজাতীয় নাগরিক পার্টিজেলা কার্যালয়ের সাইনবোর্ডবাগেরহাটসাইনবোর্ড ছিঁড়ে ফেলা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মাটির ময়না থেকে নকশী কাঁথার জমিন— যুদ্ধের ছবি হয়েও ব্যতিক্রম

পরবর্তী

৪৫ এ চলে গেলেন অভিনেত্রী র‍্যাচেল কারপানি

পরবর্তী
অভিনেত্রী র‍্যাচেল কারপানি হাসিমুখে পোজ দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

৪৫ এ চলে গেলেন অভিনেত্রী র‍্যাচেল কারপানি

জামায়াত আমিরের বক্তৃতা, পেছনে সবুজ ব্যাকড্রপে বাংলা লেখা. Channel i News - চ্যানেল আই নিউজ

অতীতের বস্তাপচা রাজনীতি পায়ের তলে ফেলতে হবে: জামায়াত আমির

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সঙ্গে নির্বাচন কমিশন সদস্যদের সৌজন্য সাক্ষাৎ

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালের ভয়াবহ বন্যা বিষয়ে যা জানালেন বিশেষজ্ঞরা

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ভারতের চার বেসরকারি ব্যাংক নতুন শাখা খুলেও ১৩ হাজার কর্মী ছাঁটাই করেছে

আগস্ট ২৭, ২০২৬

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক

আগস্ট ২৭, ২০২৬

দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT