চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ত্রিশ বছর পর কানের মূল মঞ্চে ভারত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৪০ অপরাহ্ণ ২৪, মে ২০২৪
বিনোদন
A A
তিন নারী কানের মূল মঞ্চে, ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্য উদযাপন. Channel i News - চ্যানেল আই নিউজ

পর্দা নামতে চলেছে বিশ্বের অন্যতম প্রাচীন আর জৌলুসময় কান চলচ্চিত্র উৎসবের ৭৭তম আসরের। ১৪ মে থেকে শুরু হওয়া এই উৎসবের পর্দা নামছে শনিবার (২৫ মে)। এই উৎসবের মূল প্রতিযোগিতায় ৩০ বছর পর দেখানো হলো কোনো ভারতীয় সিনেমা!

বৃহস্পতিবার (২৩ মে) উৎসবের পালে দে ফেস্টিভ্যাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে ছিলো ভারতীয় সেই সিনেমাটির উদ্বোধনী প্রদর্শনী। পায়েল কাপাডিয়া পরিচালিত সিনেমাটির নাম ‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’।

নির্মাতা পায়েল কাপাডিয়া

প্রদর্শনীতে নির্মাতাসহ উপস্থিত ছিলেন চার অভিনয়শিল্পী। কানি কুশ্রুতি, দিব্যা প্রভা, ছায়া কদম এবং ঋধু হারুন। প্রদর্শনীর আগে লাল গালিচায় অংশ নেন তারা। পরে শুক্রবারও এই ছবির নির্মাতা ও কলাকুশলীরা লাল গালিচায় হাঁটেন। এদিনও রয়েছে এই ছবির আরো একটি প্রদর্শনী।

বিশ্ব সাংস্কৃতিক উৎসবে অংশগ্রহণকারী পাঁচজন নারী ও পুরুষ. Channel i News - চ্যানেল আই নিউজ
অভিনয়শিল্পীদের সাথে পায়েল
Banglabid

পায়েল কাপাডিয়ার প্রথম পূর্ণদৈর্ঘ্য ছবি এটি। এরআগে বেশকিছু স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্য চলচ্চিত্র নির্মাণ করেছেন। ২০১৯ সালে ১৫ তম ঢাকা আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য ও মুক্ত চলচ্চিত্র উৎসবে পুরস্কার জিতে নেন পায়েল। সেবছর ইন্টারন্যাশনাল কম্পিটিশন (ডকুমেন্টারি) বিভাগে ‘এন্ড হোয়াট ইজ দ্য সামার সেয়িং’ এর জন্য শ্রেষ্ঠ আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্রর পুরস্কার পান তিনি।

কানের জৌলুসময় উৎসবে এবার প্রতিযোগিতা বিভাগে জায়গা করে নিয়েছে ১৯টি সিনেমা। পায়েলের ছবিটি ছাড়াও আন্দ্রেয়া আর্নল্ড, ফ্রান্সিস ফোর্ড কপোলা, ডেভিড ক্রোনবার্গের মতো বিশ্বখ্যাত নির্মাতার ছবিও আছে।

ভারতীয় শিল্পীর কানে মূল মঞ্চে পারফরম্যান্সের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ
ছবির প্রধান অভিনেত্রী কানি কুশ্রুতি

ভারতীয় সংবাদ মাধ্যম বলছে, দীর্ঘ ৩০ বছরের বেশি সময় পর প্রতিযোগিতা বিভাগে প্রথম ভারতীয় চলচ্চিত্র হিসেবে ইতিহাস তৈরি করল পায়েলের এই ছবি। সেই সাথে কোনো নারী নির্মাতা হিসেবে কারে মূল প্রতিযোগিতায় প্রথম পা রাখলেন পায়েল। এরআগে ভারত থেকে ১৯৯৪ সালে শাজি এন করুণের ‘সোয়াহাম’ কানের মূল প্রতিযোগিতায় স্থান পেয়েছিলো।

Reneta

 

ছবি: কান ফেস্টিভালের অফিশিয়াল ফেসবুক পেজ থেকে সংগৃহিত

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনয়অল উই ইমাজিন অ্যাজ লাইটকান চলচ্চিত্র উৎসবথিয়েটারপায়েল কাপাডিয়ালিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

পুলিশে থাকা ‘গুপ্ত-ফ্যাসিস্টের দোসররা’ বাহিনীর মনোবল ক্ষতিগ্রস্ত করছে

আগস্ট ৯, ২০২৬

বিমানবাহিনীর উইং কমান্ডার সাইফুরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আগস্ট ৯, ২০২৬

যেভাবে জানবেন এসএসসি পরীক্ষার ফলাফল

আগস্ট ৯, ২০২৬

বৃক্ষমেলা শেষ হলেও বৃক্ষরোপণ ও পরিচর্যার দায়িত্ব শেষ হয়নি: পরিবেশ মন্ত্রী

আগস্ট ৯, ২০২৬

যশের ‘টক্সিক’ রণবীরের ‘অ্যানিমেল’-এর সস্তা কপি!

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT