চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘প্রিয় মালতী’র জন্য প্রশংসিত মেহজাবীন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:১০ পূর্বাহ্ণ ১৮, জানুয়ারি ২০২৫
বিনোদন
A A
নাট্যশিল্পীরা মঞ্চে একসঙ্গে উপস্থিত, প্রশংসা ও স্বীকৃতি পাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

শেষ হতে চললো ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৩তম আসর। শুক্রবার (১৭ জানুয়ারি) ছিলো উৎসবের ৭ম দিন। এদিনে জাতীয় জাদুঘর ভেন্যু ছিলো বেশ উৎসবমুখর। দর্শকদের ভিড় ছিলো চোখে পড়ার মতো।

এদিন উৎসব প্রাঙ্গণের বিশেষ আকর্ষণ ছিলো বাংলাদেশি প্রখ্যাত সিনেমাটোগ্রাফার রাশেদ জামানের মাস্টারক্লাস। বাংলাদেশি চলচ্চিত্র সমালোচক বিধান রিবেরুর তত্ত্বাবধানে মাস্টারক্লাসটি হয় ‘Cinematography: Journey of a visual storyteller’ শিরোনামে।

সিনেমাটোগ্রাফির উপর ক্লাসটি বিকাল ৪টায় শুরু হয়। ২ ঘণ্টাব্যাপী ক্লাসে তিনি মূলত তার অভিজ্ঞতা তুলে ধরেন এবং সিনেমাটোগ্রাফি ব্যাপারটি নিয়ে একটা স্বচ্ছ ধারণা দর্শকদের মাঝে তুলে ধরার চেষ্টা করেন।

অদ্ভুত সব উদাহরণসহ তিনি ক্লাসটি এগিয়ে নেন এবং তিনি অংশগ্রহণকারীদের মাঝে সিনেমাটোগ্রাফি যে শুধু মাত্র ক্যামেরায় সুন্দর ফ্রেমে দৃশ্য ধারণ করার চেয়েও অনেক গভীর এবং দর্শনগত একটি দিক তা বোঝান।

সন্ধ্যা ৭ টায় জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে প্রদর্শিত হয় শঙ্খদাস গুপ্ত পরিচালিত মেহজাবীন চৌধুরী অভিনীত সিনেমা ‘প্রিয় মালতী’। সিনেমা প্রদর্শনীর আগে পরিচালক মঞ্চে দর্শকদের উদ্দেশে সিনেমা নিয়ে কিছু কথা বলেন।

দেশে এতো বড় একটি উৎসবে, এতো বড়ো একটি প্লাটফর্মে দর্শকদের সামনে নিজের নির্মিত সিনেমা দেখাতে পেরে খুবই আনন্দিত বোধ করছেন। দর্শক ভর্তি হলে মেহজাবীন চৌধুরী অভিনীত ‘প্রিয় মালতী’ দর্শকের আবেগকে স্পর্শ করেছে এমনটি জানান সিনেমা দেখে বের হওয়া দর্শকরা। মেহজাবীনের অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন হল থেকে বের হওয়া দর্শক।

Reneta

এরআগে ‘প্রিয় মালতী’ গেল মাসে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায়। তখনও দর্শক ছবিটির সাথে একাত্মতা পোষণ করেন। আপ্লুত হন মেহজাবীনের অভিনয়ে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবপ্রিয় মালতীমেহজাবীনলিড বিনোদনশঙ্খদাস গুপ্তসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

নোলানের ‘দ্য ওডিসি’ এখন বিলিয়ন ডলারের সিনেমা!

আগস্ট ৮, ২০২৬

সর্বত্র আলোচনায় ‘মুসাফির ক্যাফে’, কী আছে এই সিরিজে?

আগস্ট ৮, ২০২৬

জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করতে আমদানি-বিপণনে নতুন নীতিমালা আনছে সরকার

আগস্ট ৮, ২০২৬

মায়ের অভাবের সংসার: সন্তানের মাথা গোঁজার ঠাঁইয়ের জন্য বিক্রি করলেন মাথার চুল

আগস্ট ৮, ২০২৬

নাইটক্লাবে হাতাহাতি, ইংল্যান্ডের বিশ্বকাপ খেলা এই ফরোয়ার্ডের কী শাস্তি হতে পারে

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT