চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এক মলাটে ‘শিরোনামহীন’-এর সব গান!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:২৪ অপরাহ্ণ ১৮, ফেব্রুয়ারি ২০২৫
বিনোদন
A A
শিরোনামহীন ব্যান্ডের সদস্যরা স্টুডিওতে ছবি তুলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের জনপ্রিয় ব্যান্ড শিরোনামহীন। নিয়মিত গান প্রকাশেও ব্যান্ডটির জুড়ি মেলা ভার! ভালোবাসা দিবস উপলক্ষে একটি নতুন গান প্রকাশের পাশাপাশি অমর একুশে বইমেলায় ভক্তদের জন্য চমক নিয়ে এসেছে শিরোনামহীন।

১৯৯৬ সালে যাত্রা শুরু করার পর থেকে ব্যান্ডটি হাসিমুখ, বন্ধ জানালা, আবার হাসিমুখ, এই অবেলায়সহ বহু জনপ্রিয় ও কালজয়ী গান উপহার দিয়েছে। ২৯তম বছরে এসে ভক্ত অনুরাগীদের জন্য চমক হিসেবে ব্যান্ডটি বইমেলাতে প্রকাশ করলো তাদের ‘গীতিকবিতা সমগ্র’!

গতিধারা থেকে প্রকাশিত হওয়া ‘গীতিকবিতা সমগ্র’ বইটিতে আছে দলটির গাওয়া সমস্ত গান। অফিসিয়াল ফেসবুক পেজে বই প্রকাশের ঘোষণা দিয়ে শিরোনামহীন লিখেছে,“গত ২৯ বছর ধরে তোমরা শিরোনামহীনের গান শুনছো—কখনো অ্যালবামে, কখনো ডিজিটাল মাধ্যমে। আমাদের গানের কথার সঙ্গে অনেকেই নিজেদের আবেগ ও জীবনের স্মৃতিময় মুহূর্তগুলো জড়িয়ে ফেলেছেন। কেমন হয়, যদি আমাদের মুক্তিপ্রাপ্ত ও অপ্রকাশিত সব গানের কথা, এমনকি অষ্টম অ্যালবাম ‘বাতিঘর’-এর গানগুলোও একটি বইয়ের মাঝে পাওয়া যায়? এখন সেটাই সম্ভব।”

পোস্টে আরও জানানো হয়, শিরোনামহীন ‘গীতিকবিতা সমগ্র’ পাওয়া যাচ্ছে বইমেলার গতিধারা প্রকাশনীর স্টলে (প্যাভিলিয়ন ১৭)।

এ বিষয়ে চ্যানেল আই অনলাইনকে শিরোনামহীনের দলনেতা ও বেজ গিটারিস্ট জিয়াউর রহমান বলেন, “এরআগে শিরোনামহীনের জন্য লেখা আমার নিজের ত্রিশটির মতো গান নিয়ে একটি সংকলন প্রকাশিত হয়েছিলো। কিন্তু এবারের প্রকাশিত শিরোনামহীন ‘গীতিকবিতা সমগ্র’- কিন্তু আলাদা জিনিস। এখানে আমার লেখাসহ আরো যারা এখন পর্যন্ত ‘শিরোনামহীন’-এ লিখেছেন, সবার লিরিক থাকবে বইটিতে। বলা ভালো, শিরোনামহীনের সব গান নিয়েই গতিধারার এই বই!”

এক মলাটে শিরোনামহীনের সব গান থাকলেও বইটির দাম বেশ সুলভ মূল্য রাখা হয়েছে বলে জানান জিয়া। তিনি বলেন, আমাদের যারা শ্রোতা, তারা বেশীরভাগই ছাত্র। তাদের কথা বিবেচনা করে বইটি একেবারে সুলভমূল্যে রাখা হয়েছে। মেলার স্টল ডিসকাউন্টের পরে বইটির দাম পড়ে মাত্র ১০০ টাকা! টাকা কম বলে কিন্তু বইয়ের স্ট্যান্ডার্ড-এর সাথে আপোস করিনি। মান ঠিকই ধরে রাখার চেষ্টা করেছি। এজন্য গতিধারাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

Reneta

ভালোবাসা দিবস উপলক্ষ্যে গেল ১৫ ফেব্রুয়ারি শিরোনামহীন নিয়ে এসেছে নতুন একটি গান। ‘প্রিয়তমা’ শিরোনামের নতুন গানটি নিয়েও মেতে উঠেছেন শ্রোতা দর্শক। গানটির কথা লিখেছেন জিয়াউর রহমান, সুর ও মিউজিক ভিডিও পরিচালনা করেছেন কাজী আহমেদ শাফিন। ভিডিওতে অভিনয় করেছেন মডেল সিফাত আমিন শুভ, জান্নাতুল ফেরদৌস বিস্মি এবং শিশু শিল্পী মান বাহাদুর। ভারতের বিভিন্ন লোকেশনে গানটির চিত্রায়ণ করা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গীতিকবিতা সমগ্রজিয়াজিয়াউর রহমান জিয়াবইব্যান্ডলিড বিনোদনশিরোনামহীন
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রেমের ফাঁদে মার্কিন প্রবাসীর অর্ধকোটি টাকা আত্মসাতের অভিযোগ, মামলা হাইকোর্টে

জুলাই ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

রাতের মধ্যে সাত অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

জুলাই ২৬, ২০২৬

জাতীয় দল এবং ক্লাবে তরেসের পারফরম্যান্স অবিশ্বাস্য

জুলাই ২৬, ২০২৬

বার্সার ইয়ামাল-কুবারসি স্পেন কোচের কাছে ‘বিশেষ’

জুলাই ২৬, ২০২৬

ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা চুক্তি করতে যাচ্ছে সিরিয়া

জুলাই ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT