চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কানে বাংলাদেশের ঐতিহাসিক অর্জন

আদনান আল রাজীব পরিচালিত শর্টফিল্ম 'আলী' কান চলচ্চিত্র উৎসবে পেলো 'স্পেশাল মেনশন'

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:১৯ অপরাহ্ণ ২৪, মে ২০২৫
- সেমি লিড, বিনোদন
A A
আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দর্শকদের মনোযোগী ও আনন্দিত উপস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

৭৮তম কান চলচ্চিত্র উৎসবে প্রথমবার মূল প্রতিযোগিতায় বাংলাদেশের শর্টফিল্ম ‘আলী’। এমন অর্জনেই দেশী সিনেমাপ্রেমীরা ছিলেন আপ্লুত। এবার বিশ্বের প্রাচীন আর গৌরবময় উৎসবে ‘আলী’ পেল বিশেষ পুরস্কার।

৭৮তম কান চলচ্চিত্র উৎসবের পর্দা নামছে শনিবার (২৪ মে) স্থানীয় সময় সন্ধ্যায়। এদিন পুরস্কার বিতরণ অনুষ্ঠানের শুরুতেই বিশেষ সংবাদ পেল বাংলাদেশি ‘আলী’।

এ বছর এই মর্যাদাপূর্ণ আয়োজনের ইতিহাসে প্রথমবারের মতো মূল প্রতিযোগিতা বিভাগে জায়গা নিয়েই বাংলাদেশি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র— ‘আলী’ পেল স্পেশাল মেনশন! যা বাংলাদেশের চলচ্চিত্রের জন্য এক গর্বিত মুহূর্ত।

খবরটি কান চলচ্চিত্র উৎসব তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমসহ ওয়েব সাইটেও ইতিমধ্যে প্রকাশ করেছে৷ এদিকে ‘আলী’র এমন অর্জনের খবরে দেশের সিনেমা অঙ্গনে আনন্দের বন্যা!

এরইমধ্যে নির্মাতা ও সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীও ‘আলী’ টিমকে জানিয়েছেন অভিনন্দন। এরআগে কানে ‘আলী’র মনোনয়ন প্রাপ্তির সংবাদের পর আনুষ্ঠানিকভাবে নির্মাতা আদনান আল রাজীব ও টিম ‘আলী’কে সংস্কৃতি মন্ত্রণালয়ে আমন্ত্রণ জানান। এমনকি কান সফরে টিম ‘আলী-কে আনুষ্ঠানিকভাবে অর্থ সহায়তাও করেন।

‘আল’র গল্প আবর্তিত হয়েছে এক কিশোর আলীর জীবনঘনিষ্ঠ সংগ্রাম, মানবিক সংকট এবং সমাজের প্রান্তিক বাস্তবতা নিয়ে। নির্মাতা আদনান আল রাজীবের সূক্ষ্ম দৃষ্টিভঙ্গি ও আবেগময় বর্ণনায় ফুটে উঠেছে এক বাস্তবধর্মী ও গভীর মানবিক আখ্যান।

Reneta

আদনান আল রাজীব নির্মিত ‘আলী’র প্রযোজনায় আছেন দেশের তানভীর হোসেন এবং ফিলিপাইনের ক্রিস্টিন ডি লিওন। সিনেমাটির লাইন প্রোডাকশন কোম্পানি ’রানআউট ফিল্মস’।

স্বল্পদৈর্ঘ্য সিনেমার নির্বাহী প্রযোজক হাবিবুর রহমান তারেক, এটির চিত্রগ্রাহক হিসেবে আছেন প্রখ্যাত কামরুল হাসান খসরু।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আদনান আল রাজীবআলীকানলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বের শীর্ষ ১১ প্রাকৃতিক সৌন্দর্যের দেশ

আগস্ট ৬, ২০২৬

আজ ২২ শ্রাবণ: রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস

আগস্ট ৬, ২০২৬

দেশের ৬ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস

আগস্ট ৬, ২০২৬

সাবেক নৌবাহিনী প্রধান মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকী আজ

আগস্ট ৬, ২০২৬

শেখ হাসিনাকে গণমাধ্যমে কথা বলতে দেওয়া দুই দেশের সম্পর্কের জন্য ক্ষতিকর: পররাষ্ট্র মন্ত্রণালয়

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT