চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আদনানের প্রথম সিনেমা হবে প্রেমের, বললেন ‘গল্প লেখা শেষ’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:০৩ অপরাহ্ণ ১২, জুন ২০২৬
বিনোদন
A A

বিজ্ঞাপন নির্মাতা আদনান আল রাজীব প্রায় হাজারখানেক বিজ্ঞাপন নির্মাণ করেছেন। ‘অলটাইম দৌড়ের উপর’, ‘বিকেল বেলার পাখি’ ও ‘মিডল ক্লাস সেন্টিমেন্ট’-এর মতো আলোচিত নাটকও নির্মাণ করেছেন তিনি। তার প্রযোজনা প্রতিষ্ঠান ‘রানআউট ফিল্মস’ থেকেও নির্মিত হয়েছে বহু জনপ্রিয় টিভিসি।

গত বছর আদনানের নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আলী’ কান চলচ্চিত্র উৎসবে বিশেষ স্বীকৃতি অর্জন করেছিল। পরে বিশ্বের আরও বেশ কয়েকটি আন্তর্জাতিক উৎসবে ছবিটি পুরস্কৃত হয়। বলা বাহুল্য, গত কয়েক বছরে বাংলাদেশের বিজ্ঞাপন অঙ্গনে একচ্ছত্র দাপট দেখিয়ে ‘সেলিব্রিটি মেকার’ হিসেবে পরিচিতি পেয়েছেন আদনান।

চলচ্চিত্র নির্মাণে যেসব নির্মাতাকে দর্শক বারবার দেখতে চেয়েছেন, তাদের মধ্যে অন্যতম ছিলেন আদনান আল রাজীব। অবশেষে তিনি নিজেই জানালেন, শিগগিরই বড় পর্দায় হাজির হচ্ছেন। আদনান জানান, তার প্রথম সিনেমাটি হবে একটি প্রেমের গল্পভিত্তিক চলচ্চিত্র।

শুক্রবার সকালে নিজের ফেসবুক পোস্টে আবেগঘন এক ঘোষণায় বিষয়টি জানান তিনি। পরে চ্যানেল আই অনলাইনকে আদনান বলেন, “গল্প লেখা শেষ। আমার নেক্সট প্রজেক্ট হবে সিনেমা।”

খুব শিগগিরই শুটিংয়ে নামবেন আদনান আল রাজীব। তিনি বলেন, “এ বছরই শুটিংয়ে যাব। আমি মানসিকভাবে আমার প্রথম সিনেমার প্রজেক্টে ঢুকে গেছি। মনের মতো একটি সুন্দর গল্প বলতে চাই, যেখানে দর্শক গল্পের আবেগের সঙ্গে সংযোগ খুঁজে পাবেন। এই সিনেমাটি আমি বাংলাদেশের দর্শকদের জন্যই বানাতে চাই, যেন সবাই হলে গিয়ে উপভোগ করতে পারেন। এটি কোনো ফেস্টিভ্যালমুখী সিনেমা হবে না।”

গল্প চূড়ান্ত করলেও আদনান জানান, গত কয়েক বছরে সমান্তরালভাবে একাধিক স্ক্রিপ্ট নিয়ে কাজ করেছেন তিনি। তবে এবার যে গল্পটি চূড়ান্ত করেছেন, সেটি নিয়ে তিনি পাঁচ থেকে সাত বছর ধরে কাজ করেছেন। গল্পটিও তার নিজের সৃষ্টি। তিনি বলেন, খুব শিগগিরই সিনেমার অভিনয়শিল্পীদের নামও চূড়ান্ত করবেন।

Reneta

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের প্রথম চলচ্চিত্রের ঘোষণা দিতে গিয়ে আদনান লেখেন, “অ্যাডভার্টাইজিং ক্যারিয়ারের একেবারে শুরুর দিকে ‘কাছে আসার গল্প’ বানিয়েছিলাম। সেখান থেকেই স্বপ্ন ছিল কোনো একদিন একটি প্রেমের সিনেমা বানাবো। অনেক বছর ধরে নিজের মতো করে একটি প্রেমের গল্প খুঁজেছি। অবশেষে সেই গল্পটি খুঁজে পেয়েছি। আমার জীবনের প্রথম সিনেমা বানাতে যাচ্ছি। দেখা হবে সিনেমা হলে।”

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আদানান আল রাজীবআলীকানদেশি সিনেমাপ্রেমের সিনেমালিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রধানমন্ত্রীর হাত থেকে নিয়োগপত্র পেলেন তিন বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি

জুলাই ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

আর্জেন্টিনায় অগ্নিনির্বাপক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

জুলাই ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

হবিগঞ্জে পরিস্থিতি স্বাভাবিক, ১৪৪ ধারা প্রত্যাহার

জুলাই ৩০, ২০২৬
ছবি: প্রতিনিধি।

রোহিঙ্গা ক্যাম্পে গুলিতে আরসা সদস্য নিহত, আটক ২

জুলাই ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

ভেন্ডিং মেশিনের ‘স্ট্র চাটা’য় ফরাসি শিক্ষার্থীকে ৬০০ ডলার জরিমানা

জুলাই ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT