চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সৌদিতে অনেক খেলোয়াড়ই ‘অসন্তুষ্ট’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৪০ পূর্বাহ্ণ ২১, জানুয়ারি ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A

ইউরোপ ছেড়ে অনেক ফুটবলারই পাড়ি জমিয়েছেন সৌদি প্রো লিগের বিভিন্ন ক্লাবে। সেখানে ক্লাবগুলোতে মানিয়ে নেয়াটা বেশ কঠিনই মনে করছেন আল নাসের ডিফেন্ডার এমেরিক লাপোর্তে। অনেক ফুটবলার ‘অসন্তুষ্ট’ বলেও দাবি ক্রিস্টিয়ানো রোনালদোর এ সতীর্থের।

গতবছর আগস্টে ম্যানচেস্টার সিটি ছেড়ে আল নাসেরে যোগ দিয়েছিলেন স্পেনিয়ার্ড ডিফেন্ডার লাপোর্তে। ২৭.৫ মিলিয়ন ইউরোতে প্রিমিয়ার লিগ ছেড়ে সৌদি প্রো লিগে যান ২৯ বর্ষী তারকা। পরের সময়টাতে লাপোর্তের অভিজ্ঞতা খুব একটা সুখকর নয়।

স্প্যানিশ সংবাদমাধ্যমে শনিবার লাপোর্তে বলেছেন, ‘ইউরোপের তুলনায় এখানে বেশ বড় একটি পার্থক্য রয়েছে। এখানে মানিয়ে নেয়াটাই আসল ব্যাপার। তারা আমাদের জন্য বিষয়টি সহজ করে তোলেনি। এতে অনেক খেলোয়াড়ই আছে যারা অসন্তুষ্ট। তারা আমাদের যতটুকু যত্ন নেয়, আমার মতে তা আসলে যথেষ্ট নয়। অর্থাৎ ইউরোপের চেয়ে তারা আপনাকে ভালো বেতন দেয়, কিন্তু তারা আপনার ভালো যত্ন নেয় না।’

‘এসবকিছুই নিজের অভিজ্ঞতা থেকে বলছি। অন্যদের অভিজ্ঞতা কেমন তা জানি না। আমার দিক থেকে, যা দেখেছি তা হল- তারা আপনাকে নিয়ে আসার চেষ্টা করে, কিন্তু এরপর এখানে প্রতিদিনের যে জীবন, সেটা অন্যরকম।’

সৌদি আরবে কাজের সংস্কৃতি ইউরোপের মতো নয়, জানিয়েছেন লাপোর্তে। কাজের শর্ত এবং প্রতিশ্রুতি ভঙ্গ করা হয় বলেও অভিযোগ তার।

‘এখানে তাদেরকে কোনো আল্টিমেটাম দিলেও, সেটা তাদের কাছে খুব বড় কোনো ব্যাপার নয়। এক পর্যায়ে আলোচনা করবেন সেই অনুযায়ী চুক্তি করবেন, কিন্তু এরপর তারা সেটি খুব একটা আমলেও নেবে না।’

Reneta

ক্লাব ছাড়ার কথা ভাবছেন কিনা- এমন প্রশ্নে লাপোর্তে বলেছেন, এখনও কোনো সিদ্ধান্ত না নিলেও ভবিষ্যতে এই লিগে এমনই চলতে থাকলে অথবা মানিয়ে নিতে না পারলে ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিতে পারেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আল-নাসেরম্যানসিটিলাপোর্তেলিড স্পোর্টসসৌদি প্রো লিগস্পেন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হামে আরও দুই শিশুর মৃত্যু, আক্রান্ত ৮৩৩

জুলাই ৪, ২০২৬

হেরেও কোটি মানুষের হৃদয় জিতেছে ‘পিপলস চ্যাম্পিয়ন’ কেপ ভার্দে

জুলাই ৪, ২০২৬

পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে কার্যকর কূটনৈতিক উদ্যোগ গ্রহণের আহ্বান

জুলাই ৪, ২০২৬

চকবাজারের আগুন নিয়ন্ত্রণে

জুলাই ৪, ২০২৬

খামেনির পাশে ১৪ মাসের নাতনির ছোট্ট কফিন, শেষ বিদায়ে আবেগঘন তেহরান

জুলাই ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT