চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নায়িকাকে নিয়ে ঝামেলা, অক্ষয়কে মারার হুমকি দেন সালমান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:১৭ অপরাহ্ণ ০৭, জুন ২০২৩
বিনোদন
A A
বাংলাদেশের জনপ্রিয় তারকারা, ফটোশুট ও পাপারাজ্জি ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্যারিয়ারে একাধিকবার বিতর্কে জড়িয়েছেন সালমান খান। বিভিন্ন সময়ে সহকর্মী, সাংবাদিক ও ভক্তদের গায়ে হাত তুলে বিতর্কের জন্ম দিয়েছেন। নব্বইয়ের দশকে অক্ষয় কুমারের সঙ্গেও বিবাদে জড়িয়েছিলেন অভিনেতা। অশান্তির মূলে ছিলেন এক বলিউড নায়িকা।

অভিনয়ের পাশাপাশি নব্বইয়ের দশকের তারকারা বিশ্বের নানা প্রান্তে গিয়ে পারফর্ম করতেন। এরকম এক ‘ওয়ার্ল্ড ট্যুর’-এ গিয়েই সালমানের সঙ্গে অক্ষয়ের ঝামেলা হয়।

প্রতিবার মঞ্চে ওঠার সময় সবাইকে চমকে দিতে ভালোবাসতেন অক্ষয়। কখনো দর্শকের মাঝে দিয়ে হেঁটে আবার কখনও উপর থেকে দড়ি বেয়ে নামতেন। মুগ্ধ হতেন দর্শকরা। সালমানের সঙ্গে ‘ওয়ার্ল্ড ট্যুর’-এ গিয়েও সবাইকে চমকে দিয়ে চেয়েছিলেন অভিনেতা। সেজন্য নিজের শরীরে একের পর এক কলস ভাঙার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।

Banglabid

এই ট্যুরে রাবিনা ট্যান্ডন ও শিল্পা শেঠিও গিয়েছিলেন। দর্শকের আসনে বসে ছিলেন তারা। মঞ্চে উঠে অক্ষয় কলস ভাঙ্গা শুরু করেন। দর্শক হাততালিও দিতে থাকে। তখনই ঘটে বিপদ। কলসির ভাঙা একটি টুকরো গিয়ে লাগে শিল্পার মাথায়। শিল্পা আঘাত পেয়ে রেগে যান।

আঘাত পাওয়ার ঘটনাটি সালমানকে গিয়ে জানান শিল্পা। ঘটনাটি শুনে সালমান রেগে যান। মঞ্চে শিল্পার সঙ্গে অক্ষয়ের পারফর্ম করার কথা থাকলেও সালমান শিল্পাকে নিষেধ করেন। সালমানের কথা মেনে অক্ষয়ের সঙ্গে মঞ্চে উঠেননি শিল্পা।

পারফর্ম না করায় সালমান এবং শিল্পার প্রসঙ্গে প্রশ্ন করা হয় অক্ষয়কে। অক্ষয় বলেন,’আমার আর শিল্পার মধ্যে ঝামেলা হয়েছে শো-তে। শিল্পা জানিয়েছে আমার সঙ্গে পারফর্ম করতে চাইছেন না তিনি। আমি বলেছি ঠিক আছে। কিন্তু সালমানের বিষয়ে বলতে চাই, আমার সাথে লড়তে আসার সাহস আছে কারো?

Reneta

প্রতিক্রিয়ায় সালমান বলেন, ‘আমি মারবো তাকে’। তবে শেষ পর্যন্ত সালমান অক্ষয়কে মারেননি। তাদের এই বিবাদ কিছুদিন পরেই মিটে যায় এবং পুরো বিষয়টিকে তারা ভুল বোঝাবুঝি হিসেবে সহজ ভাবে গ্রহণ করেন।

সূত্র: কইমই 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অক্ষয় কুমারশিল্পা শেঠিসালমান খান
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি।

মির্জা ফখরুল রাষ্ট্রপতি পদে মনোনয়ন পাওয়ায় ঠাকুরগাঁওয়ে মিষ্টি বিতরণ

আগস্ট ১৩, ২০২৬

নীতিনির্ধারণে তরুণদের অংশগ্রহণ বাড়ানোর আহ্বান

আগস্ট ১৩, ২০২৬
ছবি: পাঞ্জাবের সাবেক উপ-মুখ্যমন্ত্রী সুখবীর সিং বাদল।

পাঞ্জাবের সাবেক উপ-মুখ্যমন্ত্রী সুখবীর সিং বাদলের ওপর হামলা

আগস্ট ১৩, ২০২৬

ছয় উইকেট নেয়া হাসানের কাছে স্মিথের উইকেট ‘স্পেশাল’

আগস্ট ১৩, ২০২৬
ছবিটি এআই দিয়ে তৈরি করা

১৫ আগস্ট: নাশকতা ঠেকাতে গোয়েন্দা নজরদারি জোরদার

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT