চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হিন্দি গানের সুর-সংগীতে আহম্মেদ হুমায়ূন, গাইলেন মোহিত চৌহান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৫৩ অপরাহ্ণ ১৫, ডিসেম্বর ২০২৩
বিনোদন
A A

বাংলাদেশের সুপরিচিত সুরকার, সংগীত পরিচালক ও গায়ক আহম্মেদ হুমায়ূনের সুর-সংগীতে এবার গাইলেন বলিউডের জনপ্রিয় গায়ক মোহিত চৌহান। এ গানটি মিউজিক ভিডিও আকারে বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে ইন্ডিয়ান ইন্ডিপেনডেন্ট (আইআই মিউজিক)-এর ইউটিউব চ্যানেলে।

এর আগে আহম্মেদ হুমায়ূনের সুর সংগীতে বাংলা গানে কণ্ঠ দিয়েছিলেন বলিউডের আরমান মালিক, পলক মুছল, কল্পনা পাটোয়ারি, শান, শালমালি খোলগাড়ে। এবার ‘হাম মিলে থে জান’ শিরোনামের গানটি মোহিত চৌহান গাওয়ায় বেশ উচ্ছ্বাসিত আহম্মেদ হুমায়ূন।

একদিনেই গানটি ইউটিউব থেকে ১৪ লাখের বেশি দর্শক দেখেছেন। হুমায়ূন জানান, স্পটিফাইসহ অন্যান্য মাধ্যম থেকেও গানটি দর্শকরা উপভোগ করছেন।

তিনি বলেন, গানটির সুর সংগীত করেছিলাম ছয় মাস আগে। ইন্ডিয়ায় মিউজিকে আমার কয়েকজন ফ্রেন্ডের মাধ্যমে এ কাজের সুযোগ এসেছিল। মোহিত চৌহানকে গানটির সুর ও মিউজিক পাঠানোর পর তিনি পছন্দ করেন।

আহম্মেদ হুমায়ূন বলেন, মোহিত চৌহানের মতো বিখ্যাত শিল্পীর সঙ্গে আমার প্রথম কাজ হলো। তিনি যত গান গেয়েছেন তেমন কোনো ফ্লপ গান নেই। তাছাড়া ইন্ডিয়াতে মিউজিকে কাজ করতে গেলে প্রচুর প্রতিযোগিতা করতে হয়। এ গানটি করার আগে মোহিত চৌহানের অসংখ্য গান শুনতে হয়েছে। তার গানের ধাঁচ বুঝতে হয়েছে এবং একমাস সময় নিয়ে গানটি তৈরি করেছিলাম। সবকিছু বিবেচনা করে গানটি অনেক যত্ন নিয়ে তৈরি করেছিলাম।

শতাধিক বাংলা ছবিতে সুরকার ও সংগীত করলেও ২০টির মতো ছবিতে প্লে-ব্যাক করেছেন আহম্মেদ হুমায়ূন। বর্তমানে ‘পটু’ নামে চলচ্চিত্র নির্মাণ করছেন। তিনি বলেন, সিনেমার কাজ করতে করতেই মূলত সিনেমার গল্প নিয়ে ভাবনা আসে। ২০ বছর সিনেমার সঙ্গে জড়িত থাকায় আলাদা সিনেমা নির্মাণে ফ্যাসিনেশন তৈরি হয়েছে। এ কারণে সিনেমা পরিচালনা করছি। আশা করছি গানের মতো সিনেমা নির্মাণেও সকলের ভালোবাসা পাবো।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আহম্মেদ হুমায়ূনগানপটুবাংলাদেশিমিউজিকমোহিত চৌহানলিড বিনোদনসিনেমাসুরকার
শেয়ারTweetPin

সর্বশেষ

যে ৭ সিনেমায় অমর হয়ে থাকবেন প্রদীপ রাওয়াত

আগস্ট ৫, ২০২৬

চলে গেলেন দাপুটে অভিনেতা প্রদীপ রাওয়াত

আগস্ট ৪, ২০২৬

ভিনিসিয়াসকে নিয়ে ফের আলোচনায় রিয়াল, বাড়ছে না চুক্তির প্রস্তাব

আগস্ট ৪, ২০২৬

মাদ্রিদে দাবানল– দুর্গতদের পাশে মেসি, পুনর্গঠনে অনুদান

আগস্ট ৪, ২০২৬

আরবাঈন উপলক্ষে কারবালায় লাখো মানুষের শোকযাত্রা

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT