চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ডেমন স্লেয়ার’-এর সাফল্যের পর দেশে আরো একটি জাপানি সিনেমা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৩৭ অপরাহ্ণ ২৪, অক্টোবর ২০২৫
বিনোদন
A A
অফিসে এক যুবক ও দুই নারী অপ্রত্যাশিত পরিস্থিতিতে পড়েছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জাপানি অ্যানিমে সিরিজের জনপ্রিয়তা অ্যানিমেশন ছবির জগতে এক নতুন ইতিহাস তৈরি করেছে। জাপান ছাড়িয়ে এই সিনেমার চাহিদা এখন বিশ্বজুড়ে। সবশেষ মুক্তিপ্রাপ্ত ‘ডেমন স্লেয়ার: কিমেৎসু নো ইয়াইবা দ্য মুভি: ইনফিনিটি ক্যাসেল’ সিনেমাটি রীতিমত রেকর্ড গড়েছে। মুক্তির প্রথম সপ্তাহে ছবিটি ১০ বিলিয়ন ডলার আয় করেছে। জাপানি সিনেমার ইতিহাসে এটি দ্রুততম ১০ বিলিয়ন স্পর্শের ঘটনা।

বাংলাদেশের দর্শকরাও দারুণভাবে গ্রহণ করেছে ছবিটিকে। গেল মাসে স্টার সিনেপ্লেক্সে মুক্তির পর দর্শকদের ব্যাপক সাড়া দেখা গেছে। সেই সাফল্যের রেশ কাটতে না কাটতেই আবারও নতুন একটি জাপানি অ্যানিমে সিরিজের ছবি নিয়ে এসেছে স্টার সিনেপ্লেক্স। এবারের ছবির নাম ‘চেইনসো ম্যান- দ্য মুভি: রেজ আর্ক’।

এটি একটি ডার্ক ফ্যান্টাসি অ্যাকশন সিনেমা যা তাতসুকি ফুজিমোটোর মাঙ্গা সিরিজ চেইনস ম্যান-এর উপর ভিত্তি করে নির্মিত। ১৯ সেপ্টেম্বর জাপানে মুক্তি পেয়েছে ছবিটি। আর আন্তর্জাতিকভাবে এটি মুক্তি পেতে পেল শুক্রবার (২৪ অক্টোবর)। যুক্তরাষ্ট্রসহ বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে একই দিনে বাংলাদেশেও মুক্তি পেয়েছে ‘চেইনসো ম্যান- দ্য মুভি: রেজ আর্ক’।

মুক্তির পর থেকে জাপানে টানা চতুর্থ সপ্তাহ বক্স অফিসে শীর্ষস্থান দখল করে আছে এই ছবি। প্রথম সপ্তাহে আয় করে প্রায় এক বিলিয়ন ডলার। ছবির পরিচালক তাতসুয়া ইয়োশিহারা, যিনি প্রথম সিজনের অ্যাকশন ডিরেক্টর হিসেবে কাজ করেছিলেন এবং চতুর্থ ও দশম পর্ব পরিচালনা করেছিলেন।

এই সিনেমা মূলত ভালোবাসা, বিশ্বাসঘাতকতা, ও নিজের পরিচয় নিয়ে লড়াইয়ের গল্প যেখানে একদিকে আছে মানবতা, আরেকদিকে দানবের জগৎ। একদিকে রেজ-এর দায়িত্ব, অন্যদিকে তার আবেগ-এই দুইয়ের মধ্যে সে আটকে পড়ে। শেষে যখন ডেনজি তার আসল পরিচয় জেনে ফেলে, তখন শুরু হয় ভয়ঙ্কর যুদ্ধ। চেইনসো ম্যান হয়ে ডেনজি দানব শিকারী সংস্থাতে যুক্ত হয়। এরপরই তার জীবনে প্রবেশ করে রেজ নামক রহস্যময় এক মহিলা যিনি ক্যাফেতে কাজ করেন। এরইমধ্যে জাপানের বাইরে বিশ্বের অন্যান্য দেশে ছবিটি নিয়ে দর্শকদের আগ্রহ লক্ষ্য করা গেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাপানজাপানি অ্যানিমেডেমন স্লেয়ারলিড বিনোদনসিনেমাহলিউড
শেয়ারTweetPin

সর্বশেষ

চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড পুনর্গঠন, যারা আছেন কমিটিতে

আগস্ট ৪, ২০২৬

জেলা শিল্পকলা একাডেমিগুলো কি বিকল্প সিনেমা হল হতে পারে?  

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএটি বাংলাদেশের নতুন ব্যবস্থাপনা পরিচালক কাখাবের বেনিদজে

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

চট্টগ্রাম বোর্ডের স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

জলবায়ু সংকট মোকাবিলা ও শিশুদের প্রারম্ভিক বিকাশে সমন্বিত উদ্যোগের আহ্বান

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT