চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্যাচ মিসের আক্ষেপ টাইগার কোচের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৫৮ অপরাহ্ণ ৩০, মার্চ ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

সিলেট টেস্টে হারের পর চট্টগ্রাম টেস্টের প্রথম দিনটা ভালো যায়নি বাংলাদেশের। চার উইকেট হারিয়ে তিনশতাধিক রান পেরিয়ে চালকের আসনে শ্রীলঙ্কা। ফিল্ডারদের একাধিক ক্যাচ মিস না হলে চিত্রটা ভিন্ন হতে পারত। এতে আক্ষেপ করেছেন বাংলাদেশ দলের পেস বোলিং কোচ আন্দ্রে অ্যাডামস।

৪ উইকেট হারিয়ে ৩১৪ রান করে প্রথমদিন শেষ করেছে শ্রীলঙ্কা। লঙ্কানদের হয়ে ব্যাটে ঝলক দেখানো নিশান মাদুশকা ও দিমুথ করুণারত্নে দুজনেই জীবন পেয়েছেন ক্যাচ মিসের কল্যানে। ব্যক্তিগত ৯ রানে ফিরতে পারতেন মাদুশকা। হাসান মাহমুদের বলে তার ক্যাচ মিস করেন মাহমুদুল হাসান জয়। জীবন পেয়ে লঙ্কান ওপেনার পরে ফিরেছেন ৫৭ রান করে। ব্যক্তিগত ২২ রানে জীবন পান করুণারত্নে। পরে ৬৪ রান যোগ করে ৮৬ রান করেছেন। এছাড়া অ্যাঞ্জেলো ম্যাথুজ ১০ রানে জীবন পেয়ে করেছেন ২৩ রান।

ক্যাচ মিসের মহড়ায় প্রথম দিন এগিয়ে যাওয়ার সুযোগ নিজেরাই হাতছাড়া করেছেন টাইগার ক্রিকেটাররা। সে কারণে আক্ষেপ করেছেন অ্যাডামস। সংবাদ সম্মেলনে বলেছেন, ‘আমরা সকালে সুযোগ তৈরি করেছি, কিন্তু সেগুলোকে কাজে লাগাতে পারিনি। প্রথম টেস্টেও একই চিত্র ছিল, যেখানে আমরা প্রথম সেশনে পাঁচ উইকেট নিয়েছিলাম।’

‘ক্রিকেটের যেকোনো খেলায় ক্যাচ মিস করলে আপনাকে ভুগতে হবে। আমি বাংলাদেশে যোগ দেয়ার পর থেকে দেখছি আমাদের ফিল্ডিং দুর্দান্ত। আমাদের গ্রাউন্ড ফিল্ডিং চমৎকার। দারুণ কিছু ক্যাচ হয়েছে। তবে যখন আপনি শুরুতেই ক্যাচ ড্রপ করবেন, আপনাকে মূল্য দিতে হবে।’

এমন ব্যর্থতা দিনে বল হাতে দারুণ করেছেন অভিষিক্ত পেসার হাসান মাহমুদ। তার প্রশংসা করেছন কোচ। বলেছেন, ‘হাসান অসাধারণ। ক্যাচ মিস আমাদের ভোগাতে থাকবে যদি আমরা মিস করতে থাকি। সিলেট টেস্টের মতো, বেশিদিন হয়নি। আমাদের প্রতিদ্বন্দ্বিতা করতে এবং দারুণ কিছু করতে হলে, আমাদের আরও লম্বা সময় ধরে দুর্দান্ত হতে হবে।’

‘সে (হাসান) দারুণ বোলিং করেছে। নিজের লাইন, লেন্থ ভালোভাবে নিয়ন্ত্রণ করেছে। গতিও ভালো ছিল। শারীরিকভাবেও প্রস্তুত আছে। দারুণ এক্সাইটিং একজন বোলার। সিম মুভমেন্ট আছে ভালো, সুইং আছে গতি আছে। একজন তরুণ পেসার হিসেবে যা চাইতে পারেন তার সবই তার মধ্যে আছে।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যাডামসজয়বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্টলিড স্পোর্টসহাসান
শেয়ারTweetPin

সর্বশেষ

ধর্ষণ

পরিত্যক্ত মাদ্রাসায় ১১ বছরের শিশুকে ধর্ষণ

জুন ১৯, ২০২৬

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সংস্কৃতিকে পর্যটন সম্পদে রূপান্তর করা হবে: পর্যটনমন্ত্রী

জুন ১৯, ২০২৬

চার সাংবাদিকের বিরুদ্ধে মামলার ঘটনায় এলজিআরডি প্রতিমন্ত্রীর দুঃখপ্রকাশ

জুন ১৯, ২০২৬

ব্রাজিল-হাইতি লড়াই: পরিসংখ্যান কী বলছে

জুন ১৯, ২০২৬

প্রধানমন্ত্রীর নির্দেশে বদলে যাচ্ছে বগুড়ার নবগঠিত ‘দিগন্ত’ ও ‘সীমান্ত’ ইউনিয়নের নাম

জুন ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT