চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘এত খারাপ ব্যাটার আমরা না’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:০১ অপরাহ্ণ ০৩, এপ্রিল ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্টের প্রথম তিন ইনিংসে দুইশ রানও পার করতে পারেনি বাংলাদেশ। শেষ ইনিংসে এসে মুমিনুল হকের ৫০ ও মেহেদী হাসান মিরাজের ৮১* রানে ভর করে ৩১৮তে পৌঁছায় টিম টাইগার্স। ব্যাটিং ব্যর্থতার এই দায় মেনে নিলেও ‘এত খারাপ ব্যাটার না’ বলছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

ডাচ বাংলা ব্যাংক বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা সিরিজের দ্বিতীয় টেস্টে লঙ্কানদের দেয়া ৫১১ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ পঞ্চম দিনে অলআউট হয় ৩১৮ রানে। দ্বিতীয় ইনিংসে তিনশ পার করতে পারলেও বাজে ব্যাটিং-বোলিংয়ে বুধবার ১৯২ রানের হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে শান্তদের।

ম্যাচ শেষে দীর্ঘ পরিসরে ব্যাটিং নিয়ে কাজ করার প্রসঙ্গে শান্ত বলেছেন, ‘অবশ্যই দরকার আছে। প্রথমে যেটা বলব, যে দুই ম্যাচে যেভাবে আমরা ব্যাট করেছি এত খারাপ ব্যাটার আমরা না। আমাদের সক্ষমতা আরও ভালো আমার মনে হয়। টেকনিক্যালি, মেন্টালি আরও বেশি উন্নতি করার জায়গা আছে বলে মনে করি।’

‘পুরো সিরিজে আমরা ভালো ব্যাটিং করিনি। অজুহাত দেয়ার কোনো সুযোগ নেই। অনেক কথা বলা যেতে পারে। কিন্তু দল হিসেবে আমরা দুই ম্যাচের চার ইনিংসে ভালো ব্যাটিং করিনি।’

নয় ব্যাটার নিজেদের রানসংখ্যা দুঅঙ্কের ঘরে নিতে পেরেছেন। এটা পরিষ্কার যে সবাই ভালো শুরু পেয়েছিলেন, কিন্তু সেই শুরুটা কাজে লাগিয়ে ইনিংস বড় করতে পারেননি। দুই টেস্টের সিরিজে সেঞ্চুরিও পাননি বাংলাদেশের কোনো ব্যাটসম্যান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চট্টগ্রামবাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্টলিড স্পোর্টসশান্তশ্রীলঙ্কা
শেয়ারTweetPin

সর্বশেষ

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দিলেন সাদিও মানে

জুলাই ১০, ২০২৬

আবারও অভিনেতা রাজপালকে জেলে যাওয়ার নির্দেশ

জুলাই ১০, ২০২৬

আবারও বাড়ল স্বর্ণের দাম

জুলাই ১০, ২০২৬

হালান্ড বলছেন ইংল্যান্ড ফেভারিট, ওরাইলি বললেন ‘এটাও এক খেলা’

জুলাই ১০, ২০২৬

বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে: তথ্যমন্ত্রী

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT