চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আয়ারল্যান্ডকে হারিয়ে প্রথম জয় অস্ট্রেলিয়ার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:১৯ অপরাহ্ণ ১১, ফেব্রুয়ারি ২০২৬
ক্রিকেট, স্পোর্টস
A A

টি-টুয়েন্টি বিশ্বকাপে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচ খেলতে নেমেছিল অস্ট্রেলিয়া। এই ম্যাচে ৬৭ রানের জয় দিয়ে আসর শুরু করেছে মিচেল মার্শের দল। নজরকাড়া বোলিং করে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন নাথান এলিস।

কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮২ রান তোলে অজিরা। জবাব দিতে নেমে ১৬.৫ ওভারে ১১৫ রানে অলআউট হয় আইরিশরা। অজিরা জয় তোলে ৬৭ রানে।

আগে ব্যাট করা অস্ট্রেলিয়ার সর্বোচ্চ ৪৫ রান করেন অলরাউন্ডার মার্কাস স্টয়নিস। ৩৭ রান করে আসে জশ ইংলিশ ও ম্যাট রেনশ’র থেকে। এছাড়া ২১ রান করেন ক্যামেরন গ্রিন।

Banglabid

আইরিশদের পেসার মার্ক অ্যাডায়ার ২টি ও ম্যাথু হ্যামফ্রেইস একটি উইকেট নেন। একটি করে উইকেট নেন স্পিনার জর্জ ডকরেল ও হ্যারি টেক্টর।

জবাব দিতে নেমে শুরুটা ভালো হয়নি আইরিশদের। সর্বোচ্চ ৪১ রান করেন জর্জ ডকরেল। লোরকান টাকার দ্বিতীয় সর্বোচ্চ ২৪ রান করেন। এছাড়া রস অ্যাডায়ার ও মার্ক অ্যাডায়ার ১২ করে রান করেন।

৩.৫ ওভার বল করে ১২ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন নাথান এলিস। তার এ দুর্দান্ত বোলিংয়ে ম্যাচসেরার পুরস্কার উঠেছে তার হাতে। স্পিনার অ্যাডাম জাম্পাও নিয়েছেন ৪ উইকেট।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়াআয়ারল্যান্ডএলিসজাম্পাডকরেলমার্শলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

এফডিসিতে শুরু ‘বরবাদ’ নির্মাতার ‘লাপাত্তা’র শুটিং

আগস্ট ৮, ২০২৬
ছবিটি এআই দিয়ে তৈরি করা

আবারও দেশজুড়ে পুলিশের বাড়তি সতর্কতা জারি, নেপথ্যে ৪ শঙ্কা

আগস্ট ৮, ২০২৬

ভাই বন্ধু , ভাই শত্রু

আগস্ট ৮, ২০২৬

আসলেই পাকিস্তানের নিষিদ্ধ টিটিপি নেটওয়ার্কে বাংলাদেশি তরুণরা?

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

‘হাসিনা কার্ড খেলবেন আবার বাংলাদেশের বন্ধুত্ব চাইবেন, দুটো বিপরীত’

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT