বিনোদন

‘ক্রাইম পেট্রোল’ অভিনেত্রীর ১৪ বছরের ছেলের রহস্য মৃত্যু

ক্রাইম পেট্রোল অভিনেত্রীর ১৪ বছরের ছেলের রহস্য মৃত্যু নিয়ে আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

অভিনেত্রীর ১৪ বছরের ছেলের রহস্য মৃত্যু নিয়ে আলোচনা করছে পরিবার ও দর্শকরা।. Channel i News – চ্যানেল আই নিউজ

রহস্যজনক ভাবে মৃত্যু হয়েছে ভারতীয় জনপ্রিয় ধারাবাহিক ‘ক্রাইম পেট্রোল’ খ্যাত অভিনেত্রী স্বপ্না সিংয়ের ছেলে সাগর গাঙ্গওয়ারের। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, খুন হয়েছে স্বপ্না সিংয়ের ১৪ বছরের ছেলে। 

মঙ্গলবার (১০ ডিসেম্বর) ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার করা হয় সাগরের। পরে ৯০ মিনিটেরও বেশি সময় ধরে থানায় অবস্থান করে বিক্ষোভ জানান অভিনেত্রী স্বপ্না। এ অবস্থায় পুলিশ আশ্বাস দিলে অবস্থান কর্মসূচি তুলে নেন তিনি। আর এর কয়েক ঘণ্টা পরই সাগরের প্রাপ্তবয়স্ক দুই বন্ধু অনুজ ও সানিকে খুনের অভিযোগে গ্রেপ্তার করে পুলিশ। বর্তমানে হেফাজতে রয়েছেন তারা।

উত্তরপ্রদেশের বরেলিতে ঘটেছে হাড়হিম করা এই ঘটনা। এ ঘটনায় বরেলির ফতেহপুরের সার্কেলের পুলিশ কর্মকর্তা আশুতোষ শিবম জানিয়েছেন, এখনো সাগরের মৃত্যু নিয়ে ময়নাতদন্তের প্রতিবেদনে নির্দিষ্ট কোনো তথ্য দিতে না পারলেও বিষক্রিয়া বা মাত্রাতিরিক্ত মাদকের ইঙ্গিত পাওয়া গেছে। নমুনা ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর, ভুটা থানার ইন্সপেক্টর সুনীল কুমার বলেন, অনুজ ও সানি জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, তারা সাগরের সঙ্গে মাদক ও মদ গ্রহণ করেছেন। মাত্রাতিরিক্ত গ্রহণের কারণে অসুস্থ হয়ে পড়ে সাগর। পরে আতঙ্কিত হয়ে তার মরদেহ টেনে হিঁচড়ে একটি মাঠে ফেলে পালিয়ে যায় তারা।

তবে প্রাথমিকভাবে সাগর নামক ওই তরুণকে যখন উদ্ধার করা হয়েছিল তখন তার রক্তক্ষরণ হচ্ছিল। এমনকি শরীরে একাধিক আঘাতের চিহ্ন ও পাওয়া গেছে। তাইতো সাগরের পরিবারে দাবী এটা নৃশংস হত্যাকাণ্ড।

এদিকে সাগরের মরদেহ উদ্ধারের পর ঘটনাস্থলের নিকটবর্তী সিসিটিভি ফুটেজে দেখা যায়, অনুজ ও সানি মরদেহ টেনে নিয়ে যাচ্ছেন। এ কারণে তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হয় এবং পরে খুনের অভিযোগে গ্রেপ্তার দেখানো হয় তাদের।- হিন্দুস্থান টাইমস

বিষয়:অভিনেত্রী ক্রাইম পেট্রোল রহস্যজনক মৃত্যু

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…