চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পরিচালককে জুতা ছুঁড়ে মারলেন অভিনেত্রী!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৫১ অপরাহ্ণ ২৭, জুলাই ২০২৫
বিনোদন
A A
অভিনেত্রী জুতা ছুঁড়ে মারছেন, বেশ কিছু দর্শক ও সাংবাদিক উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বলিউডে এক অভিনব কাণ্ড ঘটেছে গেল শুক্রবার (২৫ জুলাই) রাতে। মুম্বাইয়ে হিন্দি ক্রাইম থ্রিলার ‘সো লং ভ্যালি’-এর প্রিমিয়ারে সরাসরি পরিচালক মান সিংকে জুতা ছুঁড়ে মারলেন অভিনেত্রী রুচি গুজ্জার। তারই একটি ভিডিও মুহূর্তেই ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়, যা নিয়ে চলছে নানা আলোচনা।

ঘটনার সুত্রপাত, ছবির অন্যতম প্রযোজক করণ সিং চৌহানের বিরুদ্ধে দিন কয়েক আগেই আর্থিক প্রতারণার অভিযোগ দায়ের করেছেন রুচি। অভিনেত্রীর অভিযোগ, ছবির সহ-প্রযোজকের ক্রেডিট এবং লাভ ভাগাভাগির মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে তাকে ঠকিয়ে বিশাল অঙ্কের প্রতারণা করেছে। এদিন ছবির প্রিমিয়ারে এসে পরিচালক মান সিংয়ের মুখোমুখি হন রুচি।

এরপর ২৩ লাখ রুপির সেই ধাক্কার জেরে পরিচালক মান সিংকে পেয়ে বসেন রুচি। সেই সুযোগে পরিচালকের ওপর ক্ষেপে গিয়ে তাকে জুতা ছুঁড়ে মারেন। এ সময় খানিকটা ধাক্কাধাক্কির ঘটনাও ঘটে, আশেপাশের লোকজন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।

সূত্র অনুযায়ী, এই লেনদেন ঘটে ২০২৩ সালের জুলাই থেকে ২০২৪ সালের জানুয়ারি মাসের মধ্যে। রুচি জানান, একটি নতুন ধারাবাহিক নির্মাণের কথা বলে করণ তাকে প্রযোজনায় যুক্ত করার প্রতিশ্রুতি দেন এবং একাধিক কিস্তিতে অর্থ নেন। কিন্তু প্রজেক্ট বাস্তবায়নের কোনো উদ্যোগই নেওয়া হয়নি।

রুচি এ নিয়ে ইতোমধ্যে একটি এফআইআর দায়ের করেছেন। তার দাবি, প্রতারণার শিকার হয়ে তিনি মানসিক ও আর্থিকভাবে চরম বিপর্যস্ত। এর আগে কান চলচ্চিত্র উৎসবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখখচিত নেকলেস পরে লাল গালিচায় হেঁটে নজর কাড়েন রুচি গুজ্জার। সেখান থেকেও আলোচনার কেন্দ্রে চলে আসেন তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনেত্রীমান সিংরুচি গুজ্জার
শেয়ারTweetPin

সর্বশেষ

ফেসবুকে আসছে বিনামূল্যের ভেরিফায়েড ব্যাজ, পাওয়া যাবে যেভাবে

জুলাই ২৫, ২০২৬

বসুন্ধরা কনভেনশন সিটিতে আন্তর্জাতিক শিক্ষামেলা

জুলাই ২৫, ২০২৬

বিশ্বকাপ জিতলেই ব্যালন ডি’অর জেতা সম্ভব নয়

জুলাই ২৫, ২০২৬

ককরোচ আন্দোলনে বিজেপি সরকারের মন্ত্রীর মেয়ে, রাজনীতিতে তোলপাড়

জুলাই ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জে ‘স্পেলিং স্টার ২০২৬’ বাছাই নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

জুলাই ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT