চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মা হওয়ার ভুয়া খবরে বিব্রত পূর্ণিমা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:২১ অপরাহ্ণ ১৩, জুলাই ২০২৩
বিনোদন
A A

‘মা হতে যাচ্ছেন চিত্রনায়িকা পূর্ণিমা’- বেশকিছু অনলাইন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে এমন খবর! যা দেখে ভীষণ বিব্রত ‘মনের মাঝে তুমি’র এই নায়িকা। প্রকাশিত খবরটিকে তিনি ‘ভুয়া’ বলেও মন্তব্য করলেন। সেই সাথে ক্ষুব্ধ প্রতিক্রিয়াও জানালেন তিনি।

‘মা হওয়ার’ প্রকাশিত খবরটি নিয়ে চ্যানেল আই অনলাইনকে পূর্ণিমা বলেন,“একটি ভীষণ ভুয়া খবরের মুখোমুখি হলাম। এটাতো আমার হাইড এন্ড সিক্রেটের কিছু না। এটাতো খুশির সংবাদ। এরকম হলে আমি নিজেই আমার আইডি-পেজ থেকে জানাতাম!”

ভুয়া খবরে বিব্রত পূর্ণিমা বলেন, “ওই সংবাদ দেখে অনেক জায়গা থেকে আত্মীয় স্বজনরাও ফোন করছেন। তারা বলছেন, এমন আনন্দের খবর তাদের কেন আগে জানাইনি! একটি ভুয়া সংবাদের কারণে খুব খারাপ সিচুয়েশনে পড়লাম!”

ক্ষোভ প্রকাশ করে ‘হৃদয়ের কথা’র এই নায়িকা বলেন,‘একের পর এক সাংবাদিক ফোন করে যাচ্ছে! অথচ যারা এমন ভুয়া খবরটি ছড়ালেন, তারা প্রকাশের আগে একবারও আমার সাথে কথা বলার প্রয়োজন মনে করলেন না! একবার ফোন করে জানলে কী সমস্যা ছিলো? এরকম তো না যে, আমি ফোনে অ্যাভেইলেবল না। তাহলে তারা একটা মিথ্যা খবর কেন ছড়ালেন!’

গত পরশু ছিলো পূর্ণিমার জন্মদিন। এদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে শাকিব খান, শাবনূর থেকে শুরু করে অসংখ্য সহকর্মী ও ভক্তদের ভালোবাসায় সিক্ত হয়েছেন তিনি।

শুধু তাই নয়, চলতি বছর ফিল্ম ক্যারিয়ারে ২৫ বছর পূর্ণ করেছেন এই নায়িকা। লম্বা সময় তার ক্যারিয়ারে সাফল্যের পাল্লা বেশ ভারী। তিনি অভিনয় করেছেন স্বামী স্ত্রীর যুদ্ধ, আকাশ ছোঁয়া ভালোবাসা সুভা, মনের সাথে যুদ্ধ, মা আমার স্বর্গ, বাঁধা, ওরা আমাকে ভালো হতে দিল না সহ বহু ছবিতে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনয়নায়কনায়িকাপূর্ণিমামালিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ভিনিসিয়াসকে নিয়ে ফের আলোচনায় রিয়াল, বাড়ছে না চুক্তির প্রস্তাব

আগস্ট ৪, ২০২৬

মাদ্রিদে দাবানল– দুর্গতদের পাশে মেসি, পুনর্গঠনে অনুদান

আগস্ট ৪, ২০২৬

আরবাঈন উপলক্ষে কারবালায় লাখো মানুষের শোকযাত্রা

আগস্ট ৪, ২০২৬

নীতি সংলাপ: শিশুদের জন্য নিরাপদ ধরিত্রী গড়ে তোলার অঙ্গীকার

আগস্ট ৪, ২০২৬

‘মুখ ও মুখোশ’-এর ৭০ বছর, কালজয়ী বাংলা সিনেমার পোস্টার প্রদর্শনী

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT