চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘টাকা দিয়ে ভালো ভিডিও চিত্র বানানো যায়, ফিল্ম বানাতে মেধা লাগে’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:০১ অপরাহ্ণ ১১, জুলাই ২০২২
বিনোদন
A A

সম্প্রতি ঢাকাই সিনেমায় অনন্ত জলিল প্রযোজিত কথিত ১০০ কোটি টাকায় নির্মিত ‘দিন দ্য ডে’র ‘বাজেট’ নিয়ে চলছে নানা তর্ক বিতর্ক। এরমধ্যেই এক পক্ষ বলছেন, বাজেটের চেয়ে ভালো গল্পই বেশি জরুরি, তো অন্য পক্ষ বলছেন বাজেটেরও বিকল্প নেই। এসবের মধ্যেই নিজের অভিমত ব্যক্ত করলেন এক সময়ের চিত্রনায়িকা নূতন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সিনেমার বাজেট নিয়ে বেশকিছু কথা বলেছেন নূতন। তিনি বলেন,‘বেশী বাজেট হলেই যদি ভালো মানসম্মত মনে রাখার মতো ফিল্ম হতো, ভালো অভিনেতা টাকা দিয়ে জন্মাতো, তাহলে এই দেশে কখনো- মাটির ময়না, ওরা ১১ জন, গোলাপি এখন ট্রেনে, ভাত দে, হাওর নদী গ্রেনেড, বেদের মেয়ে জ্যোৎস্না, ছুটির ঘণ্টা, বাবা কেন চাকর, এই ঘর এই সংসার, আয়নাবাজি সহ অসংখ্য ভালো এবং মনে রাখার মতো মনে ধারণ করার মতো ছবি জন্মাতো না।’

অভিনেত্রী বলেন, ‘টাকা দিয়ে সব হলে রাজ্জাক সাহেব সহ নাটক সিনেমায় গুণী অভিনেতা জন্মাতো না, বিশ্বজুড়ে থিয়েটার থাকতো না।’

‘টাকা দিয়ে ভালো ভিডিও চিত্র বানানো যায়, তবে মনে দাগ কাটার মতো ফিল্ম বানাতে টাকার পাশাপাশি মেধা লাগে, ফিল্মের জন্য ত্যাগ লাগে। টাকা দিয়ে নিজে ছবি করে হিরো হওয়া যায় অভিনেতা-অভিনেত্রী না, গায়ক হওয়া যায়, প্রকৃত গানের শিল্পী না, টাকায় অনেক কিছু হয় তবে সব হয় না, মানুষের মনে শিল্পী হিসেবে স্থায়ী জায়গা করার জন্য অভিনয় গুণ ও দক্ষতা লাগে।’-বলছিলেন নূতন।

‘বদনাম’ ছবির এই অভিনেত্রী আরও বলেন, ‘১০০/৫০০ কোটি হলেই যদি মনে ধারণ করার মতো ছবি হয়ে যেতো, তাহলে ভারতে, হলিউডে, কোরিয়ান ফিল্ম, তামিল ছবি সব অস্কার পেতো বা বিশ্বসেরা হতো। আর সত্যজিৎ রায় জন্মাতো না।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অনন্ত জলিলঅভিনয়ঢাকাই সিনেমাদিন দ্য ডেনূতনরাজ্জাকসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

জাতীয় পুষ্টি সপ্তাহে প্রবীণদের পুষ্টি নিয়ে সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত

এপ্রিল ২৮, ২০২৬

‘ওপেক’ এবং ‘ওপেক প্লাস’ থেকে আরব আমিরাতের পদত্যাগ

এপ্রিল ২৮, ২০২৬

মাথাপিছু জিডিপিতে চলতি বছরেই ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ

এপ্রিল ২৮, ২০২৬
লতিফ মাস্টার ফাউন্ডেশন

আদর্শের আলোয় বদলে যাওয়া বেশরগাতি

এপ্রিল ২৮, ২০২৬

রিয়ালের কোচ হচ্ছেন আর্জেন্টিনার বিশ্বজয়ী স্কালোনি?

এপ্রিল ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT