চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিজ ফ্ল্যাট থেকে ভারতীয় অভিনেত্রীর মরদেহ উদ্ধার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:০৭ অপরাহ্ণ ১৪, ফেব্রুয়ারি ২০২৪
বিনোদন
A A

নিজ ফ্ল্যাট থেকে উদ্ধার হলো বলিউডের ‘রিভলবার রানি’ সিনেমায় অভিনয় করে পরিচিতি পাওয়া অভিনেত্রী মল্লিকা রাজপুতের ঝুলন্ত লাশ। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) ভারতের উত্তরপ্রদেশের সুলতানপুরের নিজ বাড়ি থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। তার বয়স হয়েছিল ৪০ বছর।

অভিনয়ের পাশাপাশি সংগীতাঙ্গনেও অবদান রেখেছেন মল্লিকা। সবার কাছে তিনি বিজয়লক্ষ্মী নামেও পরিচিত ছিলেন। ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, মল্লিকা আত্মহত্যা করেছেন। তবে কী কারণে তিনি আত্মহত্যা করেছেন, তা এখনো জানা যায়নি।

ইতোমধ্যেই এই ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে। পুলিশ পারিবারিক বিষয়েও তদন্ত করছে। একই সঙ্গে জানিয়েছে, মল্লিকা মদ্যপ অবস্থায় ছিলেন। তবে ময়নাতদন্তের প্রতিবেদন আসার পরই সঠিকভাবে বলা যাবে কী হয়েছিল বা কীভাবে মৃত্যু হয়েছে এ গায়িকার।

মল্লিকার মা জানান, মঙ্গলবার সকালে বারবার ধাক্কা দেওয়ার পরও দরজা খুলছিল না মল্লিকা। এ সময় মল্লিকার ঘরের আলো জ্বালানো ছিল। পরে তিনি জানালা দিয়ে দেখতে পান, তার মেয়ে ফ্যানের সঙ্গে ঝুলছে।

মুম্বাইতে থাকতেন মল্লিকা। পাঁচ বছর আগে প্রদীপ শিন্দে নামে এক তরুণকে বিয়ে করে সংসারি হয়েছিলেন তিনি। তবে প্রায় সময় তাদের মধ্যে কলহ লেগে থাকত। দাম্পত্য কলহকে বিবেচনায় রেখেই তদন্তে নেমেছে পুলিশ।

‘রিভলবার রানি’ সিনেমায় বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কঙ্গনা রানাউতের সহ-অভিনেত্রী ছিলেন মল্লিকা রাজপুত। পাশাপাশি সুরেলা কণ্ঠ দিয়েও মানুষের মন জয় করে নিয়েছিলেন। এছাড়া তিনি একসময় রাজনীতির সঙ্গেও যুক্ত ছিলেন।- টাইমস অব ইন্ডিয়া

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ‘রিভলবার রানি’বলিউডমল্লিকা রাজপুতসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

টানা বৃষ্টিতে ঢাকার জনজীবন বিপর্যস্ত, চরম দুর্ভোগে যাত্রীরা

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

কানাডার সালসা উৎসবে বন্দুক হামলা, নিহত ২

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরানে নতুন মার্কিন হামলা, সংযুক্ত আরব আমিরাত ও কাতারে সতর্কতা জারি

জুলাই ১২, ২০২৬
প্রান্তিক জনগোষ্ঠীর খাদ্য কর্মসূচিতে পুষ্টির মান বাড়াতে হবে: ঢাকার গোলটেবিল বৈঠকে বক্তারা

প্রান্তিক জনগোষ্ঠীর খাদ্য কর্মসূচিতে পুষ্টির মান বাড়াতে হবে: ঢাকার গোলটেবিল বৈঠকে বক্তারা

জুলাই ১২, ২০২৬

কিংবদন্তী সংগীতশিল্পী ফেরদৌসী রহমানকে লেডিস ক্লাবের সংবর্ধনা

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT