চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টাইমস স্কয়ারে কাটা হলো জন্মদিনের কেক, বাপ্পীর বিস্ময়!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:১০ অপরাহ্ণ ০৬, ডিসেম্বর ২০২১
বিনোদন
A A

নিউ ইয়র্কের টাইমস স্কয়ারে চিত্রনায়ক বাপ্পীর জন্মদিনের কেক কাটলেন। সোমবার (৬ ডিসেম্বর) এ নায়কের জন্মদিন। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। তাকে সারপ্রাইজ দিতে সেই জন্মদিনের কেট কাটেন পরিচালক দেবাশীষ বিশ্বাস!

দেশে না থাকলেও সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণের ভক্তদের শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন বাপ্পী। তবে টাইমস স্কয়ারে জন্মদিনের কেট কাটার অভিজ্ঞতার কাছে এবারের জন্মদিনটি বাপ্পীর কাছে অন্যরকম হয়ে থাকবে বলে জানালেন তিনি।

ঢালিউড ফিল্ম এন্ড মিউজিক অ্যাওয়ার্ডসের অনুষ্ঠানে যোগ দিয়ে যুক্তরাষ্ট্রে গেছেন বাপ্পী চৌধুরী। তিনি বলেন, অনুষ্ঠান শেষ করে রুমে এসে বিশ্রাম নিচ্ছিলাম। হঠাৎ দেবাশীষ দা ফোন করলেন। বললেন, টাইম স্কয়ারে চলে আয়। দাদা আমাকে অবাক করে দিয়ে বললেন, তোর জন্মদিন পালন করবো এখানে। আমি সারপ্রাইজড! এটা আমার জন্য রীতিমতো বিস্ময়ের ছিল।

Banglabid

যুক্তরাষ্ট্র থেকে চ্যানেল আই অনলাইনকে বাপ্পী বলেন, এই প্রথম দেশের বাইরে জন্মদিন পালন করছি। প্রতিবার বাবা-মা, দাদা, আত্মীয়-স্বজনদের সঙ্গেই জন্মদিনে ছোট পরিসরে হলেও পালন করা হয়। তাদের এ আনন্দের সময়ে পাশে না পাওয়ায় খারাপ লাগছে।

চলচ্চিত্রাঙ্গনের শুভাকাঙ্ক্ষীদেরও অনেক মিস করছি। সারাদেশে আমার অভিনয় যারা পছন্দ করেন তারাও আমার জন্মদিনে কেক কেটে আনন্দ করেন। একাধিকবার আমার ফ্যানরা সুবিধা বঞ্চিত শিশুদের খাবার দিয়েছেন। সেগুলো মিস করছি। এসব ভালোবাসার প্রতিদান দেওয়া সম্ভব নয়। সবার কাছে দোয়া চাই, আগামীর সময়গুলো যেন ভালোভাবে সুস্থভাবে কাটাতে পারি।

যুক্তরাষ্ট্রে অ্যাওয়ার্ডস অনুষ্ঠানের জন্য ৪ ডিসেম্বর ঢাকা ছাড়লেও আগামী ১৫ ডিসেম্বর দেশে ফিরবেন বাপ্পী। এসেই শুটিং নিয়ে ব্যস্ত সময় কাটাবেন তিনি। কাজী হায়াতের পরিচালনায় ‘জয় বাংলা’ নামের একটি সিনেমায় অভিনয় করছেন এই নায়ক। ওই সিনেমার বাকি অংশের কাজ সারবেন।

Reneta

এছাড়া আশরাফ শিশিরের পরিচালনায়  ‘ ৫৭০’ নামের আরেকটি সিনেমার কাজও শেষ করেছেন তিনি। বেলাল সানীর পরিচালনায় ‘ডেঞ্জারজোন’ নামের একটি সিনেমায় অভিনয় করেছিলেন করোনার আগে।

সেটি সেন্সর পেয়ে এখন মুক্তির অপেক্ষায় আছে। দেবাশীষ বিশ্বাসের পরিচালনায় ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২’ নামের মুক্তি প্রতীক্ষিত একটি সিনেমা রয়েছে তার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চিত্রনায়কজন্মদিনটাইমস স্কয়ারদেবাশীষনিউ ইয়র্কবাপ্পীবাপ্পী চৌধুরীলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ট্রাম্পের সাবেক আইনজীবী হলেন মার্কিন অ্যাটর্নি জেনারেল

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ডেটিং অ্যাপে পরিচয়, পরে গোপন ছবি-ভিডিওতে ব্ল্যাকমেল: কোটি টাকা হাতানোর অভিযোগ

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ভারতের ‘অ্যাসেট’ থেকে ‘লায়াবিলিটি’ শেখ হাসিনা?

আগস্ট ৮, ২০২৬

সত্যিই কি মারা গেছেন মেসির বাবা?

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জন্য ১০০ কোটি টাকায় যে পরিকল্পনা জানালেন স্থানীয় সরকারমন্ত্রী

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT