সাবেক মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের গাড়িবহরে হামলার ঘটনায় চার্জশিটভুক্ত আসামি সিয়াম হাসানকে রাজধানীর মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
গতকাল (২৩ সেপ্টেম্বর) সোমবার রাত সাড়ে ১১টার দিকে ডিএমপি ডিবি’র একটি টিম সিয়াম হাসানকে মোহাম্মদপুর তাজমহল রোডের একটি বাসা থেকে গ্রেপ্তার করে।
সিয়াম ২০১৮ সালে সাবেক মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের গাড়ীবহরে হামলার ঘটনায় দায়ের করা মামলায় সম্পূরক চার্জশিটভুক্ত আসামী।







