অপরাধ

ড. কামালের গাড়িতে হামলার ঘটনায় মামলা

একাদশ জাতীয় নির্বাচন-ড. কামাল হোসেন দেশে ফিরেছেন

জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের গাড়িতে হামলার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

রোববার দিবাগত রাত ১২টার পর ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) দারুস সালাম থানায় এ মামলা করেন বিএনপি সমর্থিত প্রার্থী সৈয়দ আবুবকর সিদ্দিকী সাজু।

তিনি ঢাকা-১৪ আসন থেকে ধানের শীষের প্রার্থী হিসেবে নির্বাচন করছেন।

দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিমুজ্জামান বিষয়টি চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেছেন।

এজাহারে বলা হয়, সরকারের প্রত্যক্ষ মদদে ছাত্রলীগ, সেচ্ছাসেবক লীগের কর্মীরা চাকু, রড, হকিস্টিক, লাঠিসোঠা নিয়ে অতর্কিতে ড.কামালের গাড়িতে হামলা চালায়।

১২ জনকে আসামি করে মামলা দায়ের করা হলেও ঘটনার সঙ্গে আরো অনেকে জড়িত বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

শুক্রবার শহীদ বুদ্ধিজীবী দিবসে মিরপুরে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়ে বের হওয়ার পর ড. কামালের গাড়িবহরে হামলা চালায় দুর্বৃত্তরা।

বিষয়:গাড়িবহরে হামলা ড. কামাল মামলা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…