চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ড. কামালের গাড়িবহরে হামলার অভিযোগ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৪২ অপরাহ্ণ ১৪, ডিসেম্বর ২০১৮
রাজনীতি
A A
ঐক্যফ্রন্ট-রোডমার্চ

রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ঐক্যফ্রন্টের প্রধান ড. কামাল হোসেনের গাড়িতে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার সকালে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর ফিরে আসার পথে এ ঘটনা ঘটে।

ড. কামাল হোসেনের গাড়ি ছাড়াও আ স ম আবদুর রব, মাহমুদুর রহমান মান্না, জগলুল হায়দার আফরিকের গাড়িতে হামলা ও ভাঙচুর চালানো হয়। এতে বেশ কয়েক জন আহত হয়েছেন।

এর মধ্যে আ স ম আবদুর রবের গাড়ি চালককে আহত আবস্থায় হাসপাতালে নেয়া হয়। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয় বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ড. কামাল কবর স্থানে শ্রদ্ধা নিবেদন শেষে প্রধান গেট দিয়ে বের হচ্ছিলেন। এসময় তার উপর লাঠিসোটা নিয়ে অতর্কিত হামলা চালানো হয়। হামলার সময় তার নেতাকর্মীরা ড. কামাল হোসেনকে বাঁচাতে এগিয়ে আসলে তাদেরও বেধড়ক পেটানো হয়। এতে নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে গেলে বেশ কয়েকটি প্রাইভেট কার ভাঙচুর করা হয়। গুরুতর আহত কয়েকজনকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়।

ঘটনার সময় পুলিশের ভূমিকা নীরব দেখা যায় বলে অভিযোগ করেছে ঐক্যফ্রন্ট।

Reneta

হামলার বিষয়ে জানতে চাইলে গণফোরামের প্রেসিডিয়াম সদস্য জগলুল হায়দার আফরিক বলেন, আজকে যারা স্বাধীনতার পক্ষের কথা বলে তারাই শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে হামলা চালিয়ে প্রমাণ দিল তারা আসলেই স্বাধীনতার পক্ষে কিনা।

তিনি বলেন, বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানোর পর পরই কামাল স্যার, রব, মান্না ও আমার গাড়িতে হামলা চালানো হয়।

গণফোরামের মিডিয়া প্রধান লতিফুল বারী হামীম চ্যানেল আই অনলাইনকে বলেন, মিরপুরে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে শ্রদ্ধা নিবেদনের পর ফেরার পথে জাতীয় ঐক্যফ্রন্টের নেতাদের গাড়িবহরে হামলা করা হয়েছে।

তিনি বলেন, স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে ঐক্যফ্রন্টের নেতাদের ফেরার পথে প্রায় পৌনে ১০টার দিকে ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা লাঠিসোটা দিয়ে ঐক্যফ্রন্টের গাড়ী বহরে হামলা চালায়। এতে ১০ থেকে ১২ জন নেতাকর্মী আহত হয়েছেন। তবে জাসদের আ স ম আবদুর রবের গাড়ীচালক খুব বেশি আহত হয়েছেন। তাকে স্থানীয় হাসপাতালে নেয়া হয়েছে।

এছাড়া ওই হামলায় ঢাকা-১৪ আসনের (দারুসসালাম, শাহআলী, মিরপুর, রূপনগর ও সাভারের একাংশ) বিএনপির প্রার্থী এসএ সিদ্দিক সাজুও আহত হয়েছেন বলেও জানান তিনি

এ বিষয়ে শুক্রবার বিকেল তিনটায় পল্টনে জাতীয় ঐক্যফ্রন্টের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে বলে জানান গণফোরামের মিডিয়া প্রধান লতিফুল বারী হামীম।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: একাদশ জাতীয় নির্বাচনঐক্যফ্রন্টগণফোরামগাড়িবহরে হামলাহামলা
শেয়ারTweetPin

সর্বশেষ

মেসির বিপক্ষে খেলে ‘অবসর’ নিলেও আক্ষেপ থাকবে না

জুলাই ৮, ২০২৬
ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

জুলাই ৮, ২০২৬
বৃক্ষরোপণকে আরও বিস্তৃত করতে পরিবেশ এবং বৃক্ষমেলার আয়োজন

বৃক্ষরোপণকে আরও বিস্তৃত করতে পরিবেশ এবং বৃক্ষমেলার আয়োজন

জুলাই ৮, ২০২৬
ইরানের সাথে যুদ্ধবিরতি শেষ বলে মার্কিন প্রেসিডেন্টের ঘোষণা

ইরানের সাথে যুদ্ধবিরতি শেষ বলে মার্কিন প্রেসিডেন্টের ঘোষণা

জুলাই ৮, ২০২৬
রোহিঙ্গা সংকট সমাধানে মিয়ানমার সরকারসহ সব পক্ষের সাথে আলোচনার কথা জানালেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকট সমাধানে মিয়ানমারসহ সব পক্ষের সাথে আলোচনা চলবে: প্রধানমন্ত্রী

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT