চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

শফিউল বারী রাসেলশফিউল বারী রাসেল
৮:১৬ অপরাহ্ণ ২৮, নভেম্বর ২০২৪
- সেমি লিড, জনপদ, জয়পুরহাট
A A

জয়পুরহাটে মানসিক প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি লুৎফর রহমানকে যৌথ অভিযান চালিয়ে রাজধানী ঢাকার শনিরআখড়া থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব ও পুলিশ।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে তাকে জয়পুরহাট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃত লুৎফর সদর উপজেলার ভাদসা পলিবাড়ি গুচ্ছগ্রামের কাইমুদ্দিনের ছেলে। মামলার বিবরণে জানা গেছে, ২০১৭ সালের ২২মে সদর উপজেলার ভাদসা পলিবাড়ি গুচ্ছগ্রামের ১৩ বছর বয়সী মানসিক প্রতিবন্ধী এক কিশোরীকে নিজ বাড়িতে নিয়ে ধর্ষণ করে লুৎফর রহমান।

এ ঘটনায় ভুক্তভোগীর ভাই বাদী হয়ে সেই বছর ২৩মে সদর থানায় একটি মামলা দায়ের করেন। এরপর জয়পুরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ২০২৪ সালের ১০ জুলাই তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

এ মামলায় জামিন নিয়ে দীর্ঘদিন যাবত পলাতক ছিলেন লুৎফর। অবশেষে যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

জয়পুরহাট থানার অফিসার ইনচার্জ শাহেদ আল মামুন জানান, এ মামলায় জামিন নিয়ে দীর্ঘদিন যাবত পলাতক ছিলেন লুৎফর। অবশেষে যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আসামি গ্রেপ্তারজয়পুরহাটধর্ষপ্রতিবন্ধী কিশোরী
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনা-মিশর লড়াই: পরিসংখ্যান কী বলছে

জুলাই ৭, ২০২৬

আর্জেন্টিনা আজ সবদিক দিয়েই অনেক এগিয়ে: মামুন জোয়ার্দ্দার

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

যতদিন হুমকি চলবে, ততদিন চূড়ান্ত আলোচনা নয়: আরাঘচি

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

এক ছেলে জুলাইয়ে শহীদ, আরেক ছেলের ক্যান্সার: মাকে চাকরির আশ্বাস প্রধানমন্ত্রীর

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

চীনকে ‘দ্বিতীয় আবাস’ হিসেবে গড়তে চায় ড্যানফস

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT