কালাইয়ে রাজনৈতিক মামলায় উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

জয়পুরহাটের কালাইয়ে একটি রাজনৈতিক মামলায় উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মনোয়ার হোসেনকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার ৮ নভেম্বর সন্ধ্যায় উপজেলার নওপাড়া গ্রামে নিজ বাড়ির এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মনোয়ার হোসেন নওপাড়া গ্রামের প্রয়াত আত্তাফ মণ্ডলের ছেলে।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, আজ সন্ধ্যা ছয়টার দিকে কালাই থানার পুলিশের একটি দল নওপাড়া গ্রামে আকস্মিক অভিযান চালায়। এ সময় নিজ বাড়ির আশপাশের এলাকা থেকে উপজেলা আওয়ামী লীগের এই নেতাকে আটক করেন পুলিশ সদস্যরা। পরে তাকে থানায় নিয়ে একটি রাজনৈতিক মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
এ বিষয়ে কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, আওয়ামী লীগ নেতা মনোয়ার হোসেনকে একটি রাজনৈতিক মামলায় গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে পাঠানো হবে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






