চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্যাগভর্তি টাকা পেয়ে থানায় জমা, প্রশংসিত ‘শাটিকাপ’ অভিনেতারা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:২৪ অপরাহ্ণ ১৯, আগস্ট ২০২৪
বিনোদন
A A
অভিনেতাদের সঙ্গে পুলিশ ও কর্মকর্তাদের ছবি, টাকা জমা দেওয়ার ঘটনা. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজশাহীর স্থানীয় একদল তরুণ মিলে নির্মাণ করেছিলেন ‘শাটিকাপ’ নামের একটি সিরিজ। নির্মাণ করেছিলেন তরুণ নির্মাতা মোহাম্মদ তাওকীর ইসলাম। বছর দুয়েক আগে সিরিজটি প্রচারের পর দেশব্যাপী তুমুল সাড়া ফেলে! সেই তারণ্য নির্ভর টিম এবার মন জয় করলো দেশের সব মানুষের! তবে সেটি সিনেমা-সিরিজ দিয়ে নয়, বাস্তবের একটি ঘটনায়!

জানা গেছে, শনিবার মধ্যরাতে রাজশাহীর এক মহল্লার গলিতে একটি ব্যাগ পড়ে থাকতে দেখেন ‘শাটিকাপ’ এর অভিনেতা ও কলাকুশলীরা। আকাশ বিন ওসামা ব্যাগটিতে লাথি মারেন। ভেবেছিলেন খালি ব্যাগ, লাথি মেরে বুঝতে পারেন ব্যাগে ভারী কিছু আছে। খুলে দেখেন টাকার বান্ডিল ও একটি রহস্যজনক কাপ। গুনে দেখেন ১৭ লাখ ৯২ হাজার টাকা!

ব্যাগ ভর্তি টাকা পেয়ে কী করবেন, বুঝতে না পেরে দুজনেই ফোন দেন নির্মাতা মোহাম্মদ তাওকীর ইসলামকে। তিনিই বুঝিয়ে দেন কী করতে হবে। পরে তারা সিদ্ধান্ত নেন, টাকাগুলো সরকারি কোষাগারে পৌঁছে দেবেন। তবে জমা দেয়ার আগ পর্যন্ত টাকাগুলো নিরাপদে রাখতে পরামর্শ দেন তাওকীর।

Banglabid

১৮টি এক হাজার টাকার বান্ডিলে থাকা প্রায় ১৮ লাখ টাকা তারা প্রথমে পরিকল্পনা করেন জেলা প্রশাসকের অফিসে জমা দেবেন। পরে তারা সিদ্ধান্ত নেন থানায় যাওয়ার। রবিবার দুপুরের মধ্যে কুড়িয়ে পাওয়া টাকাগুলো রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়েছেন এই তরুণ সিনেমাকর্মীরা।

রবিবার বিষয়টি জানাজানি হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে বাহবা পাচ্ছেন ‘শাটিকাপ’ এর এই তরুণরা। তাদের সততায় মুগ্ধ হয়ে নেটিজেনরা বলছেন, এমন তারুণ্যের কাছেই নিরাপদ বাংলাদেশ।

শুধু শাটিকাপ নয়, টাকা কুড়িয়ে পাওয়া এই তরুণরা তাওকীরের পরবর্তী ওয়েব সিরিজ ‘সিনপাট’ এর সাথেও যুক্ত। দুটি সিরিজই ওটিটি প্লাটফর্ম চরকিতে বেশ সুনাম কুড়িয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কুড়িয়ে পাওয়া টাকাটাকারাজশাহীলিড বিনোদনশাটিকাপসিনপাট
শেয়ারTweetPin

সর্বশেষ

ঘুরে দাঁড়ানোর কথা জানালেন মিরাজ

আগস্ট ১৫, ২০২৬

কীভাবে সামলেছেন স্মিথকে, জানালেন মিরাজ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে মৃত্যু ৯০০ ছাড়িয়েছে, আরও ৮ জনের মৃত্যু

আগস্ট ১৫, ২০২৬

রামিসা হত্যা মামলা: হাইকোর্টের তালিকায় ২ আসামির ডেথ রেফারেন্স

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

ন্যায়বিচারে প্রবেশাধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: আইনমন্ত্রী

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT