জুলাই গণঅভ্যুত্থানে শহীদ রংপুরের আবু সাঈদ হত্যা মামলার আসামিদের ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেয়া হয়েছে।
রোববার (১৩ জুলাই) এই মামলার আসামীদের ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেয়া হয়।
এর আগে বৃহস্পতিবার জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ আবু সাঈদ হত্যা মামলায় পলাতক আসামিদের আদালতে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি দেয়ার নির্দেশ দেন বিশেষ ট্রাইব্যুনাল-২। এই মামলায় মোট আসামি ৩০ জন। যাদের মধ্যে ২৬ জনই পলাতক। আজ এই বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।
এই মামলার আসামি রাফিউল হাসান রাসেল ও আনোয়ার পারভেজকে ২২ জুলাই আদালতে হাজির করার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। পাশাপাশি আরও ২৪ জনের বিরুদ্ধে জারি করা গ্রেফতারি পরোয়ানা বহাল থাকবে।








