অপরাধ

রায়েরবাজারে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র-গুলি উদ্ধার

রায়েরবাজারে অস্ত্র ও গুলি উদ্ধার, পুলিশি অভিযান. Channel i News - চ্যানেল আই নিউজ

রায়েরবাজারে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা অস্ত্র ও গুলির ছবি, পুলিশি অভিযান চলাকালে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় দুটি পিস্তল ও ৩০০ রাউন্ড গুলি উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-২)। শনিবার রাতে এ অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

রোববার র‌্যাব-২ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (মিডিয়া) শিহাব করিম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, অবৈধ অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-২ এর একটি দল রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থান এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় দুটি পিস্তল ও ৩০০ রাউন্ড গুলি উদ্ধার করে।

শিহাব করিম আরও জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাব দুষ্কৃতকারী ও স্বার্থান্বেষী মহলের অপতৎপরতার সঙ্গে জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে নজরদারি অব্যাহত রেখেছে।

বিষয়:অস্ত্র-গুলি উদ্ধার রায়ের বাজার র্যাব ২

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…