অপরাধ

হবিগঞ্জের সাবেক পৌর মেয়র ঢাকায় গ্রেপ্তার

দুই র‍্যাব সদস্যের সঙ্গে গ্রেপ্তার ব্যক্তি, গাড়ির পাশে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

হবিগঞ্জের সাবেক পৌর মেয়র ঢাকায় গ্রেপ্তার, র‍্যাবের সঙ্গে ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান সেলিমকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

মঙ্গলবার রাতে রাজধানীর ধানমণ্ডি এলাকায় র‍্যাব-২ ও র‍্যাব-৯ যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। পরে সেলিমকে ধানমণ্ডি থানায় হস্তান্তর করা হয়।

রাতে র‍্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক শিহাব করিম এসব তথ্য জানান।

তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলমান অবস্থায় হবিগঞ্জ সদর থানা এলাকার চাঞ্চল্যকর রিপন শীল ও মোস্তাক আহমেদ হত্যা মামলার অন্যতম আসামি সাবেক মেয়র মো. আতাউর রহমান সেলিম। এ মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

বিষয়:গ্রেপ্তার র্যাব ২ সাবেক মেয়র হবিগঞ্জ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…