চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মোহাম্মদপুরে সমন্বয়ককে কুপিয়ে জখম, মোল্লা কাউসার গ্রেপ্তার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৩১ পূর্বাহ্ণ ১১, মার্চ ২০২৬
- সেমি লিড, অপরাধ
A A

রাজধানীর মোহাম্মদপুরে সমন্বয়ক ইব্রাহিম খলিল শুভকে কুপিয়ে জখম ও চাঁদাবাজির ঘটনায় জড়িত অভিযোগে প্রধান আসামি মোল্লা কাউসারকে (২৮) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-২)।

মঙ্গলবার (১০ মার্চ) পটুয়াখালী সদর থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে র‍্যাব জানিয়েছে। এদিন রাতে র‍্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২১ ফেব্রুয়ারি বিকালে মোহাম্মদপুর থানার বসিলা রোডের ময়ূরভিলা এলাকায় আধিপত্য বিস্তার ও চাঁদাবাজিকে কেন্দ্র করে মো. রাসেল (৩৭) ও মো. মামুন (৩২) নামে দুই ব্যক্তিকে মারধর ও ধারালো সামুরাই দিয়ে কুপিয়ে জখম করা হয়। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় মোহাম্মদপুর থানায় হত্যাচেষ্টা মামলা দায়ের করা হয়।

এর পরদিন ২২ ফেব্রুয়ারি রাতে একই এলাকার ময়ূরভিলা এলাকায় জুলাই হত্যা মামলার সাক্ষী ও সমন্বয়ক ইব্রাহিম খলিল শুভকে (২৯) ধারালো সামুরাই দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে একই চক্রের সদস্যরা। পরে তাকে উদ্ধার করে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) ভর্তি করা হয়। এ ঘটনাতেও মোহাম্মদপুর থানায় আরেকটি হত্যাচেষ্টা মামলা করা হয়।

র‍্যাব জানায়, ঘটনার পর অভিযান চালিয়ে গত ১ মার্চ ঢাকার কেরানীগঞ্জ এলাকা থেকে সোহেল ওরফে গ্যারেজ সোহেলকে একটি বিদেশি রিভলভার ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়। পরে ৮ মার্চ রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে রিপন ওরফে কাউয়া রিপন এবং মিন্টু আহমেদ ওরফে পাপ্পুকে দেশীয় অস্ত্রসহ আটক করা হয়। তাদের কাছ থেকে একটি বিদেশি রিভলভার, একটি সামুরাই, একটি ছুরি ও একটি দা উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মঙ্গলবার পটুয়াখালী সদর এলাকা থেকে এই ঘটনার প্রধান আসামি মোল্লা কাউসারকে গ্রেপ্তার করা হয়।

Reneta

প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব জানিয়েছে, মোল্লা কাউসার ও তার সহযোগীরা দেশি-বিদেশি অস্ত্র প্রদর্শন করে ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজি, আধিপত্য বিস্তারসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল।

র‍্যাব আরও জানায়, গ্রেপ্তার মোল্লা কাউসারের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় পাঁচটি মামলা রয়েছে। তাকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য যাচাই-বাছাই করে আরও অভিযান চালানো হচ্ছে।

গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গ্রেপ্তারবসিলা রোডময়ূরভিলামোহাম্মদপুরর্যাব ২সন্ত্রাসী মোল্লা কাউসারসমন্বয়ক ইব্রাহিম খলিল শুভ
শেয়ারTweetPin

সর্বশেষ

লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল

জুলাই ২৮, ২০২৬
CID logo

অনলাইন জুয়া ও ক্রিপ্টোকারেন্সির প্রলোভনে কোটি টাকা হাতিয়ে নিচ্ছে চক্র, তদন্তে সিআইডি

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

২৯ দিন পর ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার পোষ্য কুকুর

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ফ্রান্সের বক্তব্যের সময় মার্কিন প্রতিনিধিদলের ওয়াকআউট

জুলাই ২৮, ২০২৬

সফল টিভি প্রযোজক মোস্তাফিজুর রহমান

জুলাই ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT