চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুরাসের কাছে হেরে এএফসি চ্যালেঞ্জ লিগে বিদায় আবাহনীর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:০৫ অপরাহ্ণ ১২, আগস্ট ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A
আবাহনী ও প্রতিপক্ষের মধ্যে ফুটবল ম্যাচের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ জাতীয় ফুটবল স্টেডিয়ামে মহারণে আবাহনী-মুরাস

এএফসি চ্যালেঞ্জ লিগে প্রাথমিক বাছাইপর্বের ম্যাচে কিরগিজস্তানের ক্লাব এফসি মুরাস ইউনাইটেডের কাছে ২-০ গোলে হেরেছে আবাহনী লিমিটেড ঢাকা। বিরতির পর মুরাসের মিডফিল্ডার আতাই জুমাশেভের দুই গোল ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়। এ ম্যাচে খেলার কথা ছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং ক্লাবের।

ম্যাচের ষষ্ঠ মিনিটে প্রথম ভালো সুযোগ পায় মুরাস ইউনাইটেড, কাজে লাগাতে পারেনি সফরকারী দল। পরের মিনিটে আল আমিন আবাহনীর পক্ষে ভালো সুযোগ তৈরি করে গোলমুখে মারতে পারেননি। ১০ মিনিটের সময় মুরাসের নিশ্চিত গোল ঠেকিয়ে দেন মিতুল মারমা।

এ ম্যাচ দিয়ে আবাহনীতে অভিষেক হয়েছে মালির ফরোয়ার্ড সোলেমান দিয়াবাতের। বাংলাদেশের অ্যাটাকিং মিডফিল্ডার শেখ মোরসালিনেরও অভিষেক হয়েছে আবাহনীর হয়ে। ১৫ মিনিটের সময় শেখ মোরসালিন ও কাজেম শাহ কিরমানি ভালো সুযোগ তৈরি করেন। সেখানে থেকে প্রথম কর্নার আদায় করে নেয় আবাহনী। ১৮ মিনিটে দিয়াবাতের একক নৈপুণ্যে এগিয়ে বল বারের বাইরে মারেন। পরে মুরাসের আরও একটি সুযোগ ঠেকিয়ে দেন মিতুল। ওই মিনিটেই আল আমিনের শট ঠেকিয়ে দেয় মুরাস ডিফেন্ডার।

প্রথমার্ধের মাঝামাঝি সময় পর্যন্ত দুদল সমানে লড়েছে। ৩০ মিনিটে আল আমিনের থেকে বল পেয়ে দিয়াবাতে দুর্দান্ত প্রচেষ্টা ছিল, সেই বল নিয়ে গোলের সুযোগ হাতছাড়া করেন ফরোয়ার্ড মোহাম্মদ ইব্রাহিম। এরচেয়ে ভালো সুযোগ ম্যাচে তখন পর্যন্ত আসেনি কোন দলের কাছে। প্রথমার্ধ শেষ হওয়ার পাঁচ মিনিটে আগে আগেরবারের মতো সহজ সুযোগ হাতছাড়া করেন ইব্রাহিম।

প্রথমার্ধে নিশ্চিত গোলের সুযোগ হাতছাড়া করেছে আবাহনী বেশি। এসময় ম্যাচের নিয়ন্ত্রণও বেশি ছিল বাংলাদেশের ক্লাবটির কাছে। মুরাস ইউনাইটেডের ভালো কিছু আক্রমণ ঠেকিয়ে দিয়েছিলেন জাতীয় দলের গোলকিপার মিতুল মারমা। প্রথমার্ধে গোলশূন্য বিরতিতে যায় দুদল।

বিরতি থেকে ফিরে নিজেদের আর ধরে রাখতে পারেনি আবাহনী। ৪৭ মিনিটে মুরাসের হয়ে প্রথম গোল করেন মিডফিল্ডার আতাই জুমাশেভ, ১-০ গোলে এগিয়ে যায় মুরাস। চার মিনিট পর আলীগুলাভ মাসকাতের নেয়া শট বারে লেগে বাইরে চলে যায়, গোলবঞ্চিত হয় কিরগিজস্তানের দলটি। কিছুক্ষণ ম্যাড়মেড়ে খেলা চলতে থাকে। এ সময় হলুদ কার্ড দেখেন মিরাজুল ইসলাম।

৭২ মিনিটে স্বাগতিকরা সমতায় আসার সুযোগ তৈরি করলেও মুরাস গোলকিপারের দৃঢ়তায় বেঁচে যায়। ম্যাচের পরবর্তী সময়ে আর কোন সুযোগ তৈরি করতে পারেনি আবাহনী। যোগ করা অতিরিক্ত সময়ে আবাহনীর ভুলের সুযোগে জুমাশেভের আরেকটি গোল করেন। ২-০ গোলের হার নিয়ে বিদায় নিতে হল আবাহনীকে।

ট্যাগ: আবাহনীএএফসি চ্যালেঞ্জ লিগমুরাস ইউনাইটেডমোহামেডান স্পোর্টিং ক্লাবলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আগামী জাতীয় নির্বাচনে সম্ভাব্য ভোটার ১২ কোটি ৭৮ লাখ

পরবর্তী

জন্ম ও মৃত্যু নিবন্ধনে স্বাস্থ্যসেবাদানকারী প্রতিষ্ঠানগুলোকে প্রধান তথ্যদাতা হিসেবে স্বীকৃতির আহ্বান

পরবর্তী
বাংলাদেশে জন্ম ও মৃত্যু নিবন্ধনে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোর আলোচনা সভা. Channel i News - চ্যানেল আই নিউজ

জন্ম ও মৃত্যু নিবন্ধনে স্বাস্থ্যসেবাদানকারী প্রতিষ্ঠানগুলোকে প্রধান তথ্যদাতা হিসেবে স্বীকৃতির আহ্বান

জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান

সর্বশেষ

এবার চ্যানেল আইয়ে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’

আগস্ট ২৬, ২০২৬

বিয়ের গুঞ্জন ছড়াতেই সরব প্রভা

আগস্ট ২৫, ২০২৬

বঙ্গোপসাগরের নৌকা ডুবিতে নিউজিল্যান্ডের ৩ নাগরিক উদ্ধার, নিখোঁজ কিশোর

আগস্ট ২৫, ২০২৬

মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিতে লাখো রোহিঙ্গার সমাবেশ

আগস্ট ২৫, ২০২৬

বেআইনি না হলে গান, যাত্রা, নৌকা বাইচ বন্ধ কেন?

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT