গাজার যুদ্ধের বিরুদ্ধে প্রতিবাদ করায় নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন শিক্ষার্থী ও কর্মচারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। কলাম্বিয়া এবং ইয়েল বিশ্ববিদ্যালসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়েও আন্দোলন ছড়িয়ে পড়েছে। ইসরাইলের উত্তরাঞ্চলে ৩৫টি রকেট নিক্ষেপ করেছে লেবাননভিত্তিক সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। ইসরাইল জানিয়েছে, রকেটগুলো ফাঁকা স্থানে পড়ায় তেমন ক্ষয়ক্ষতি হয়নি।






