জনপদ

নাটোর ট্রেনে কাটা পড়ে স্বাস্থ্য পরিদর্শকের মৃত্যু

স্বাস্থ্য পরিদর্শকের ট্রেনে কাটা পড়ে মৃত্যুর ঘটনায় একজন ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

নাটোর ট্রেনে কাটা পড়ে স্বাস্থ্য পরিদর্শকের মৃত্যু, ঘটনাস্থলে উপস্থিত একজন ব্যক্তি।. Channel i News – চ্যানেল আই নিউজ

নাটোরে ট্রেনে কাটা পড়ে সমীর কুমার কুন্ডু নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃত সমীর কুমার কুন্ডু নাটোর শহরের কাপুড়িয়া পট্টি এলাকার বাসিন্দা এবং নাটোর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের সহকারী স্বাস্থ্য পরিদর্শক ছিলেন।

শনিবার সকাল সাড়ে ৮টার দিকে নাটোর স্টেশনে তিতুমীর এক্সপ্রেসে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সকালে তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি নাটোর স্টেশন ছেড়ে যাওয়ার সময় সমীর কুন্ডু দ্রুত ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে ট্রেনের চাকার নিচে চলে যান এবং তাতে তার মৃত্যু হয়।

নাটোর স্টেশন মাস্টার অশোক কমুার চক্রবর্তী জানান, মৃত্যুর সংবাদ পেয়ে শান্তাহার রেলওয়ে পুলিশকে জানালে তারা এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসাপাতালে প্রেরণ করেন।

শান্তাহার রেলওয়ে থানার এসআই মাজেদ আলী জানান, তিনি খবর পেয়ে তথ্য প্রমাণ সংগ্রহের চেষ্টা করছেন। মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

 

বিষয়:ট্রেনে কাটা নাটোর মৃত্যু

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…