চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কিংবদন্তি মুস্তাফা মনোয়ারের ৯০তম জন্মদিন আজ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:১৯ পূর্বাহ্ণ ০১, সেপ্টেম্বর ২০২৫
বিনোদন
A A
প্রখ্যাত সংগীতজ্ঞ মুস্তাফা মনোয়ারের ৯০তম জন্মদিনে ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

চিত্রশিল্পে স্বতঃস্ফূর্ত পদচারণা, বাংলাদেশে নতুন শিল্প আঙ্গিক পাপেটের বিকাশ, টেলিভিশন নাটকে অতুলনীয় কৃতিত্ব প্রদর্শন, শিল্পকলার উদার ও মহৎ শিক্ষক হিসেবে অগ্রগণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার।

সোমবার (১ সেপ্টেম্বর) বাংলাদেশের কিংবদন্তি এই শিল্পীর ৯০ তম জন্মদিন।

১৯৩৫ সালের ১ সেপ্টেম্বর যশোর জেলায় মাতুলালয়ে জন্মগ্রহণ করেন মুস্তাফা মনোয়ার। তার পৈত্রিক নিবাস ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলার মনোহরপুর গ্রামে। তার বাবা প্রয়াত কবি গোলাম মোস্তফা এবং মায়ের নাম জমিলা খাতুন।

বাংলাদেশে পাপেট শিল্পের বিকাশ ও টেলিভিশন নাটকে তাঁর কৃতিত্ব অতুলনীয়। বিটিভি থেকে প্রচারিত শিশু প্রতিভা বিকাশের লক্ষ্যে জনপ্রিয় ‘নতুন কুড়ি’র রূপকার তিনি।

গুণী এ ব্যক্তিত্ব দ্বিতীয় সাফ গেমসের মিশুক নির্মাণ এবং ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারের পেছনের লাল রঙের সূর্যের প্রতিরূপ স্থাপনসহ শিল্পের নানা শাখায় সৃজনশীলতার স্বাক্ষর রেখেছেন।

তার দীর্ঘ কর্মজীবনে বহু পদক এবং সম্মননায় ভূষিত হয়েছেন বরেণ্য শিল্পী মুস্তাফা মনোয়ার। ২০০৪ সালে শিল্পকলায় অবদানের জন্য বাংলাদেশ সরকার কর্তৃক প্রদত্ত একুশে পদকে ভূষিত হন তিনি।

Reneta

৯০তম জন্মদিনে চ্যানেল আই তাকে নিয়ে আয়োজন করেছে বিশেষ অনুষ্ঠানের। বিশেষ আয়োজনের নাম ‘আমাদের মুস্তাফা মনোয়ার’। অনন্যা রুমার নির্মাণ ও প্রযোজনায় ১ সেপ্টেম্বর সন্ধ্যা সোয়া ৬টায় চ্যানেল আইয়ের পর্দায় দর্শক অনুষ্ঠানটি দেখতে পারবেন।

‘আমাদের মুস্তাফা মনোয়ার’-এর অনুষ্ঠান প্রমোতে ৯০ বছর বয়সেও প্রাণবন্ত মুস্তাফা মনোয়ারকেই দেখা গেছে। তারসঙ্গে এসময় আড্ডায় মেতে থাকতে দেখা গেছে কিংবদিন্তি চিত্রশিল্পী মনিরুল ইসলাম এবং নির্মাতা, অভিনেতা ও চিত্রশিল্পী আফজাল হোসেনকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ৯০তম জন্মদিনঅনন্যা রুমাচ্যানেল আইছবিজন্মদিনমুস্তাফা মনোয়ারলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

শেখ হাসিনা ছিলেন ইতিহাসের ঘৃণ্য ফ্যাসিস্ট: রিজভী

আগস্ট ৫, ২০২৬

লোহিত সাগরে হামলায় ডুবে গেল ভারতীয় পণ্যবাহী জাহাজ

আগস্ট ৫, ২০২৬
সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশা। ছবি: সংগৃহীত

সাবেক যুগ্ম সচিব জগলুল পাশা গ্রেপ্তার

আগস্ট ৫, ২০২৬

শ্রীলঙ্কায় প্রবল বৃষ্টিতে বন্যা ও ভূমিধসে অনেক হতাহত

আগস্ট ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই শহীদ পরিবার ও আহতদের জন্য ফ্ল্যাটের নির্মাণকাজ সেপ্টেম্বরে শুরু: গৃহায়ন প্রতিমন্ত্রী

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT