বিনোদন

এবার আইস্ক্রিনে আসছে ফারুকীর আলোচিত ‘৮৪০’

ফারুকী হাসিমুখে দাঁড়িয়ে, পেছনে আকাশ ও টাওয়ার দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ফারুকী একটি সিনেমার প্রচারে অংশগ্রহণ করছেন, আকাশের নিচে, পেছনে টাওয়ার দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

২০০৭ সালে মোস্তফা সরয়ার ফারুকী নির্মিত চ্যানেল আইয়ের তুমুল জনপ্রিয় নাটক ছিল ‘৪২০’। তৎকালীন দর্শকের মধ্যে এটি ব্যাপক সাড়া ফেলেছিল। এবার আইস্ক্রিনে আসছে ‘৪২০’-এর ডাবলআপ ‘৮৪০’!

শুক্রবার ‘৮৪০’ এর একটি পোস্টার শেয়ার করে ওটিটি প্লাটফর্ম আইস্ক্রিন জানিয়েছে,“আসছে ১৫ সেপ্টেম্বর আইস্ক্রিনে দেখা যাবে মোস্তফা সরয়ার ফারুকী নির্মিত আইস্ক্রিন প্রেজেন্স রহস্যে ঘেরা ওয়েব সিরিজ ‘৮৪০’!”

এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নাসির উদ্দিন খান। এছাড়াও অভিনয় করেছেন মারজুক রাসেল, ফজলুর রহমান বাবু, জাকিয়া বারী মম, শাহরিয়ার নাজিম জয়, জায়েদ খান, রাজশাহী ও নওগাঁর বেশ কিছু স্থানীয় অভিনয়শিল্পী।

‘৮৪০’ নিয়ে আগেই ফারুকী বলেছেন, ‘বিগত সরকারের আমলে বাংলাদেশটা কেমন ছিল, সেটা একটা জেলা শহরের মধ্য দিয়ে আমরা দেখাতে চেয়েছি। এটাকে আমরা বলতে পারি, আওয়ামী দুঃশাসনের এক্স-রে রিপোর্ট। আমি বিশ্বাস করি, এই দুঃশাসন নিয়ে আরও এক্স-রে রিপোর্ট সামনে হবে।’

সিনেমাটি প্রযোজনা করেছেন নুসরাত ইমরোজ তিশা, সঙ্গে আছে ইমপ্রেস টেলিফিল্ম। চিত্রগ্রহণ করেছেন শেখ রাজিবুল ইসলাম, সংগীত পরিচালনায় ছিলেন পাভেল আরিন ও সাউন্ড ডিজাইনার রিপন নাথ। সম্পাদনায় তাহসিন মাহিম ও শিল্প পরিকল্পনা করেছেন ইব্রাহিম এইচ বাবু। পোশাক পরিকল্পনা করেছেন পূজাঞ্জলি চৌধুরী ও মেক-আপ এ ছিলেন মো. খাইরুল ইসলাম।

বিষয়:৪২০ ৮৪০ অভিনয় আইস্ক্রিন জাকিয়া বারী মম জায়েদ খান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…