বিশ্বের ক্ষুধার্ত মানুষের ৮০ শতাংশই গাজার বাসিন্দা

গাজা অঞ্চলের ক্ষুধার্ত শিশু খাবার সংগ্রহের জন্য অপেক্ষা করছে, মানবিক সংকটের চিত্র।. Channel i News – চ্যানেল আই নিউজ
গাজায় ইসরায়েলি বাহিনীর হামলা শততম দিন পার করেছে। গাজায় গত ২৪ ঘণ্টায় নিহত হয়েছেন ১৬৩ জন ফিলিস্তিনি। জাতিসংঘ জানিয়েছে, বিশ্বের ক্ষুধার্ত মানুষের ৮০ শতাংশই গাজার বাসিন্দা।
আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, ইসরায়েলি সেনাদের অব্যাহত হামলার কারণে দেশটিতে মানবিক সংকট বেড়েছে। সেনাদের বোমাবর্ষণের কারণে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে পুরো গাজা উপত্যাকা। পাল্লা দিয়ে বাড়ছে ক্ষুধার্ত মানুষের তালিকা। জাতিসংঘ জানিয়েছে, বিশ্বের ক্ষুধার্ত মানুষের ৮০ শতাংশই গাজার বাসিন্দা।
হামাসের একজন কর্মকর্তা আরব ও মুসলিম দেশগুলোকে গাজার অবরোধ ভাঙার জন্য আহ্বান জানিয়েছেন। কারণ, গাজায় ইসরায়েলের নির্বিচার হামলাকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্য ও আশপাশের এলাকায় সংঘাত ছড়িয়ে পড়েছে। গত ২৪ ঘন্টায় এই অঞ্চলে ১৬৩ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এই সময়ে নতুন করে আরও ৩৫০ ফিলিস্তিনি আহত হয়েছেন।
এছাড়া গত ৭ অক্টোবর থেকে গাজা উপত্যকায় চলমান ইসরায়েলি বাহিনীর হামলা শততম দিন পার করে এখন পর্যন্ত ২৪ হাজার ৪৪৮ জন নিহত হয়েছেন।






