চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নীলফামারীতে ক্যাসিনো জুয়াড়ি ও মাদকসেবীসহ গ্রেপ্তার ৮

ইবনে সাঈদ অঙ্কুরইবনে সাঈদ অঙ্কুর
৫:২১ অপরাহ্ণ ২৮, জুন ২০২৬
অপরাধ
A A

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় পৃথক অভিযানে ক্যাসিনো জুয়াড়ি ও মাদকসেবনকারীসহ আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৭ জুন) দিবাগত গভীর রাতে উপজেলার পৃথক স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

রোববার (২৮ জুন) আদালতের মাধ্যমে তাদের জেলা কারাগারে পাঠানো হয়েছে। কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃত ক্যাসিনো জুয়াড়িরা হলেন- উপজেলার বাজেডুমরিয়া গ্রামের দিলীপ রায় (৩০), সাজু মিয়া (২০), আশরাফুল আলম ওরফে মিলন (৪০) এবং আশিকুজ্জামান ওরফে অনিক (২৬)।

এছাড়া মাদকসেবনের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন উপজেলার পানিয়ালপুকুর বালাপাড়া গ্রামের ডালিম মিয়া (২২), সায়েম ইসলাম (২০), পানিয়ালপুকুর দোলাপাড়া গ্রামের সাঈদী ইসলাম (১৯) এবং মনিকুল ইসলাম (২০)।

কিশোরগঞ্জ থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার গভীর রাতে বাজেডুমরিয়া গ্রামে অভিযান চালিয়ে ক্যাসিনো খেলার সময় চারজনকে হাতেনাতে আটক করা হয়। একই রাতে উপজেলার কালিকাপুর এলাকায় পৃথক অভিযানে চার মাদকসেবনকারীকে গ্রেপ্তার করে পুলিশ।

ওসি লুৎফর রহমান জানান, গ্রেপ্তারকৃত ক্যাসিনো জুয়াড়িদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে এবং মাদকসেবনকারীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। পরে রোববার তাদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্যাসিনো জুয়াড়িক্যাসিনো জুয়াড়িসহ গ্রেফতার ৮নীলফামারীর কিশোরগঞ্জপুলিশমাদকসেবনকারী
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সৌদি আরবে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৪

জুন ২৮, ২০২৬

প্রধানমন্ত্রীর চীন সফর: ভারসাম্যের রাজনীতি ও কৌশল

জুন ২৮, ২০২৬

প্রোটিয়াদের কাছে হার দিয়ে বিশ্বকাপ শেষ হল বাংলাদেশের

জুন ২৮, ২০২৬

ফ্রান্সে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ১১

জুন ২৮, ২০২৬

বিএফডিসিতে সাংবাদিকদের মানববন্ধন, সংবাদ সংগ্রহ বর্জনের ঘোষণা

জুন ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT