আন্তর্জাতিক

ইসরায়েলি হামলায় গাজার ৭০ শতাংশ বাড়ি-ঘর বিধ্বস্ত

গাজায় ইসরায়েলি হামলার পর ধ্বংসপ্রাপ্ত বাড়িঘর, ব্যাপক ক্ষয়ক্ষতি. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজায় ইসরায়েলি হামলার ফলে ব্যাপক ধ্বংসের ছবি, বাড়িঘর বিধ্বস্ত ও ক্ষতিগ্রস্ত।. Channel i News – চ্যানেল আই নিউজ

ইসরায়েলের অব্যাহত বোমা হামলায় গাজায় গত ২৪ ঘণ্টায় আরও অন্তত ১৬৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এসময়ের মধ্যে আহত হয়েছেন আরও অন্তত ২৫০ জন। এই বিরতিহীন বোমা হামলায় গাজার অন্তত ৭০ শতাংশ বাড়ি-ঘর ধ্বংস হয়েছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে উঠে এসেছে।

রোববার ৩১ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ওয়ালস্ট্রিট জার্নালসহ একাধিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, স্যাটেলাইটে তোলা গাজা উপত্যকার ছবি বিশ্লেষণ এবং অন্যান্য রিমোট সেন্সিং পদ্ধতি ব্যবহার করে ৭০ শতাংশ বাড়ি-ঘর ধ্বংসের বিষয়টি নিশ্চিত করে।

প্রতিবেদনে বলা হয়, যুদ্ধ শুরুর পর গত তিন মাসে গাজায় অন্তত ২৯ হাজার বোমা ফেলেছে দখলদার ইসরায়েলি সেনারা। আর এসব ঘটনায় গাজাবাসীদের মধ্যে অন্তত ১৫ লাখ ফিলিস্তিনি বাস্তুচুত হয়ে পড়েছে।

৭ অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় কমপক্ষে ২১ হাজার ৬৭২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন ৫৬ হাজার ১৬৫ ফিলিস্তিনি।

বিষয়:ইসরায়েল ফিলিস্তিনি ইসরায়েলি হামলা গাজা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…