চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিলেট ও সিরাজগঞ্জে বজ্রপাতে ৭ জনের মৃত্যু

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৫১ অপরাহ্ণ ২১, সেপ্টেম্বর ২০২৪
- টপ লিড নিউজ, জনপদ, বাংলাদেশ, সিরাজগঞ্জ, সিলেট
A A

সিলেট ও সিরাজগঞ্জে বজ্রপাতে ৭ জনের মৃত্যু হয়েছে। সিলেটে পাঁচজন এবং সিরাজগঞ্জে দুজন মারা গেছেন। আহত হয়েছেন আরও দুজন।

শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে ও সন্ধ্যায় বজ্রপাতে তাদের মৃত্যু হয়।

সূত্রমতে সিলেটের জৈন্তাপুর, কানাইঘাট, কোম্পানিগঞ্জ ও গোয়াইনঘাট উপজেলায় ৫ জনের মৃত্যু হয়।  সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কাজ শেষে বাড়ি ফেরার পথে বজ্রপাতে মারা যান দুই শ্রমিক।

সিলেটের মৃত ব্যক্তিরা হলেন জৈন্তাপুরের জৈন্তাপুর ইউনিয়নের আগফৌদ গ্রামের নুরুল হকের ছেলের নাহিদ আহমদ (১৩), ভিত্রিখেল বরবন্দ গ্রামের কালা মিয়ার ছেলে আবদুল মান্নান (৪৫), কানাইঘাট পৌর এলাকার দলইমাটি এলাকার নুর উদ্দিন (৬০), লক্ষ্মীপ্রসাদ ইউনিয়নের কেওটিহাওরের কালা মিয়া (২৮) এবং গোয়াইনঘাটের ভিত্তিখেল হাওর গ্রামের রাজ্জাক মিয়ার স্ত্রী রুকসানা বেগম (৪৭)।

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কাজ শেষে বাড়ি ফেরার পথে বজ্রপাতে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের নাগরৌহা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার নাগরৌহা গ্রামের মো. আশরাফ আলী (৪০) ও রুহুল আমিন (২৮)।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বজ্রপাতসিরাজগঞ্জে বজ্রপাতে মৃত্যুসিলেট-সিরাজগঞ্জসিলেটে বজ্রপাতে মৃত্যু
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ১৩৯

জুন ২২, ২০২৬

প্রিয় জার্মান নয়, ফ্রান্সই বেশি এগিয়ে: মাসুদ রানা

জুন ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

ভারতের উত্তরপ্রদেশের কোচিং সেন্টারে ভয়াবহ আগুন

জুন ২২, ২০২৬

রাজধানীতে মিছিলের প্রস্তুতি, আওয়ামী লীগের ১০ নেতাকর্মী গ্রেপ্তার

জুন ২২, ২০২৬

স্টারমারের পদত্যাগে প্রধানমন্ত্রী হতে চান অ্যান্ডি বার্নহ্যাম

জুন ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT