ভারতে অনুপ্রবেশকালে পাচারকারীসহ আটক ৭

বিজিবি সদস্যরা নিরাপত্তা চেকপোস্টে দাঁড়িয়ে আছেন, পাশে কিছু সাধারণ মানুষ।. Channel i News – চ্যানেল আই নিউজ
দিনাজপুরের বিরল সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় একজন পাচারকারীসহ ৭ জনকে আটক করেছে বিজিবি।
আজ বৃহস্পতিবার (১৭ অক্টোবর ) ভোর ৫টায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবি ৪২ দিনাজপুর ব্যাটালিয়নের অধীনস্থ কিশোরীগঞ্জ বিওপির টহলদল দিনাজপুরের বিরল উপজেলার ভান্ডারা ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের শংকপনী নামক স্থানে ৩৩০ মেইন পিলার সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ৭ জনকে আটক করে।
দিনাজপুর ৪২ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. আহসান উল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মানব পাচারকারীর হোতা মোশারফসহ (৩০) ৭ জনকে আটক করা হয়েছে। মোশারফ দিনাজপুরের বিরল উপজেলার ভান্ডারা গ্রামের আব্দুল আজিজের ছেলে।
আটককৃত অন্যান্যরা হলেন, পলাশ চন্দ্র সেন (৩৩), পলাশের স্ত্রী প্রিয়াঙ্কা রানী (২৫), তাদের সন্তান ধ্রুবো চন্দ্র সেন (৭), শম্পা রানী (২২) এবং তার দুই মেয়ে জবা রানী (৬) ও ঋতু রানী (৩)।
আটককৃত ব্যক্তিদেরকে বিরল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।






