জনপদ

নারায়ণগঞ্জে অগ্নিকাণ্ডে ৬ জন দগ্ধ

অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ ৬ জনের চিকিৎসা চলছে নারায়ণগঞ্জে. Channel i News - চ্যানেল আই নিউজ

নারায়ণগঞ্জে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ ৬ জনের চিকিৎসা চলছে, স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।. Channel i News – চ্যানেল আই নিউজ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি বাসা বাড়িতে আগুনের ঘটনায় ৬ জন দগ্ধ হয়েছেন। তাদেরকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

বুধবার ২৪ জানুয়ারি রাত ১১ টায় সিদ্ধিরগঞ্জের বার্মাশীল বাঘপাড়া এলাকার একটি টিনশেড বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবু বকর সিদ্দিক বলেন,আমরা আজকে সংবাদ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

দগ্ধরা হলেন- সুখী আক্তার (৩৩), তার মেয়ে সাদিয়া আক্তার (১০), বোন জান্নাতি আক্তার (১৮), ভাই আরিফ হাওলাদার (২১), ফুফাতো বোন রহিমা আক্তার (৩২) ও রহিমার মেয়ে ঋতু আক্তার (১৩)।

সিদ্ধিরগঞ্জ বাঘপাড়া এলাকায় টিনশেড বাসাটিতে নুর মোহাম্মদের স্ত্রী সুখী আক্তার সপরিবারে ভাড়া থাকেন। রাতে সেই বাসায় হঠাৎ আগুন লাগে। খবর পেয়ে তাৎক্ষণিক তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গ্যাসের লিকেজ থেকে আগুনের সূত্রপাত বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

বার্ন ইনস্টিটিউট থেকে জানা যায় একজনকে আইসিইউতে রাখা হয়েছে। বাকিদের বিভিন্ন ওয়ার্ডে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। এক জনের অবস্থা আশংকাজনক।

 

 

বিষয়:৬ জন দগ্ধ অগ্নিকাণ্ড নারায়ণগঞ্জ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…