বাংলাদেশ

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু

ডেঙ্গু পরীক্ষার জন্য রক্তের নমুনা সংগ্রহ করছে স্বাস্থ্যকর্মী. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বাস্থ্যকর্মী ডেঙ্গু পরীক্ষার জন্য রক্তের নমুনা সংগ্রহ করছেন, ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

শনিবার ২১ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে রোববার ২২ সেপ্টেম্বর সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একইসঙ্গে এই সময়ে ভাইরাসটি আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৯২৬ জন।

রোববার ২২ সেপ্টেম্বর স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, হাসপাতালে নতুন ভর্তিদের মধ্যে বরিশাল বিভাগে ৬৫ জন (সিটি করপোরেশনের বাইরে), চট্টগ্রাম বিভাগে ১৫১ জন (সিটি করপোরেশনের বাইরে), ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৯৬ জন, ঢাকা উত্তর সিটিতে ১৭২ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১৪৪ জন, খুলনা বিভাগে ১০১ জন (সিটি করপোরেশনের বাইরে) রয়েছেন। এছাড়াও রাজশাহী বিভাগে ৪৬ জন (সিটি করপোরেশনের বাইরে), রংপুর বিভাগে ৩৩ জন (সিটি করপোরেশনের বাইরে) এবং ময়মনসিংহ বিভাগে ১৮ জন (সিটি করপোরেশনের বাইরে) নতুন রোগী ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এ বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সবমিলিয়ে ২৪ হাজার ৩৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছরের এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ১৩১ জনের।

বিষয়:ডেঙ্গু মৃত্যু

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…