৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত

বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিতের কারণে পরীক্ষার্থীরা প্রস্তুতি নিচ্ছেন, পরীক্ষার হলে ছাত্র-ছাত্রীদের ভিড়।. Channel i News – চ্যানেল আই নিউজ
৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে। পরীক্ষাটি আগামী বুধবার (২৮ আগস্ট) অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
রোববার (২৫ আগস্ট) পিএসসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, আগামী ২৮ আগস্ট ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে। পরবর্তীতে এই পরীক্ষার তারিখ জানিয়ে দেয়া হবে।
পূর্বের ঘোষণা মতে, ২৮ আগস্ট থেকে শুরু হয়ে আগামী ৯ সেপ্টেম্বর পর্যন্ত ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহের বিভিন্ন কেন্দ্রে এই লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবার কথা ছিল।
উল্লেখ্য, ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ১০ হাজার ৬৩৮ জন প্রার্থী। এসব প্রার্থীই লিখিত পরীক্ষায় অংশ নেবেন। এ বিসিএসে ৩ হাজার ১৪০টি পদের মধ্যে সবচেয়ে বেশি নেয়া হবে স্বাস্থ্য ক্যাডারে।
সহকারী সার্জন ১ হাজার ৬৮২ জন ও সহকারী ডেন্টাল সার্জন ১৬ জন নেয়া হবে। এরপর সবচেয়ে বেশি নেয়া হবে শিক্ষা ক্যাডারে। বিভিন্ন বিষয়ে এ ক্যাডার থেকে বিসিএস শিক্ষায় ৫২০ জন নেয়া হবে।






