শিক্ষা

৪৮তম বিসিএস লিখিত পরীক্ষার ফল প্রকাশ

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের অফিসের বহির্দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের অফিসের বহির্দৃশ্য, যেখানে বাংলায় লেখা signage দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

৪৮তম বিশেষ বিসিএস পরীক্ষার লিখিত অংশের (এমসিকিউ টাইপ) ফলাফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

রোববার (২০ জুলাই) রাত ১২টায় পিএসসি’র পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীনের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৪৮ তম বিসিএস এর লিখিত পরীক্ষায় মোট ৫ হাজার ২০৬ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। তারা পরবর্তী ধাপে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।

গত ১৮ জুলাই ৪৮তম বিশেষ বিসিএস-এর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল বলে জানানো হয়।

এতে সহকারী সার্জন পদে ৪ হাজার ৬৯৫ জন ও সহকারী ডেন্টাল সার্জন পদে ৫১১ জন প্রার্থী সাময়িকভাবে উত্তীর্ণ হয়েছেন।

বিষয়:৪৮তম বিসিএস ফল প্রকাশ লিখিত পরীক্ষা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…